• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘বঙ্গবন্ধুর খুনিরা প্রধানমন্ত্রীর ডানে-বামেই’

আগস্ট ১৮, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

ঈর্শান্বিত’ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকান্ডের ঘটনায় জিয়াউর রহমানকে সম্পৃক্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বুধবার উনি (শেখ হাসিনা) মরহুম শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়াতে চেয়েছেন অনেকের নাম, অনেকের কথা উনি বলার চেষ্টা করেছেন।

রিজভী বলেন, আপনি জিয়াউর রহমানের কথা বলেন, তার নাম আপনি বারবার টেনে নিয়ে আনেন কেন? আপনি কি ভুলে গেছেন তখন সেনাবাহিনীর প্রধান জিয়াউর রহমান ছিলেন না। তিনি (জিয়াউর রহমান) দ্বিতীয় ব্যক্তি ছিলেন, তার করার কী আছে? সেনাপ্রধানের কথার বাইরে উনি কী করতে পারেন। আপনার সব ঈর্ষা-ক্ষোভ।তিনি বলেন, আজকে আওয়ামী লীগের চাইতে জনপ্রিয় দল বিএনপি, তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া। সেই ঈর্ষা কারণে বারবার আপনার পিতার হত্যাকাণ্ডের ঘটনায় জিয়াউর রহমানের কথা আপনি বলেন।

গত ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচারের পর তার আরোগ্য কামনায় বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয়  নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান, সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, কেন্দ্রীয় নেতা  ফেরদৌসী আহমেদ মিষ্টি, আবদুল মতিন, আনোয়ারুজ্জামান আনোয়ার, এ জে শামসুল হক, একেএম মোয়াজ্জেম হোসেন, আতিকুল ইসলাম মতিন, সোহেল রহমান, এম কফিল উদ্দিন আহম্মেদ, আতাউর রহমান আনোয়ার হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

রুহুল কবির রিজভী বলেন, শফিউল্লাহ  যিনি ওইদিন রাষ্ট্রপতিকে বলেছেন, প্রাচীর টপকিয়ে পালিয়ে যাওয়ার জন্য। কী সুপুরুষ, কী বীর পুরুষ শফিউল্লাহ সাহেব? একজন কাপুরুষ কমান্ডার সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তাকে পরে আপনি ডেকে নিয়ে এসে এমপি বানিয়েছেন। কই আপনি তো তার কথা একবারও বলেননি। আপনার পিতার হত্যাকারীরা আপনার দলের মধ্যে লুকিয়ে আছে।

রিজভী বলেন, আপনার পিতার হত্যাকাণ্ডের পর যে মালেক উকিল লন্ডনে গিয়ে বলেছিলেন, ফেরাউনে পতন হয়েছে, তাকে তো আপনি দলের নেতা বানিয়েছিলেন।

তিনি বলেন, সিলেটের ফরিদ গাজী, টাঙ্গাইলের আবদুল মান্নান যারা খন্দকার মোশতাকে মন্ত্রিসভায় ছিলেন, এরা তো আপনার অধীনে এমপি হয়েছিলেন। এরাই তো ঘাতক, এদের কথা আপনি বলেননি কেন? কারণ তারা আপনার নেতৃত্ব মানে। এখন যদি কবর থেকে খন্দকার মুশতাক উঠে এসে বলে শেখ হাসিনা আপনার নেতৃত্ব মানি, তাহলে আপনি সেটাকে মেনে নেবেন। কারণ এটাই হচ্ছে আপনার বৈশিষ্ট্য।

তিনি বলেন, আপনি কোন লজ্জায় এইচ টি ইমামকে আপনার উপদেষ্টা বানিয়েছেন, আপনার পিতার রক্তাক্ত লাশ ডিঙিয়ে যে খোন্দকার মোশতাকের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন- এটা কালকে (বুধবার) বক্তৃতায় আপনি বলেননি, আপনি বলেননি যেসব এমপিরা পরবর্তীতে খন্দকার মোশতাকের পার্লামেন্টে গিয়েছিলেন তাদের কথা। প্রকৃত হত্যাকারী যারা তাদের বিষয়ে আপনার কোনো ক্ষোভ নেই। ক্ষোভ শুধু জিয়াউর রহমানের ওপর।”

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যে তুলে ধরে রিজভী বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, ওই হত্যাকাণ্ডের সঙ্গে রাঘব-বোয়ালরা জড়িত। যে দূর্বল তদন্তের কারণে তাদেরকে ধরা যায়নি। এই রাঘব-বোয়াল কে? এরা এখনো আপনার ডানে আছে, আপনার বামে আছে প্রধানমন্ত্রী। এরা আপনাদের সঙ্গে আছে। মাননীয় প্রধানমন্ত্রী! আপনি এদেরকে ধরবেন না। যারা পায়রোবি করেন, আপনার যারা মোসায়েবি করেন, তাদেরকে আপনি কিছু বলবেন না। আপনার যারা বিরোধিতা করে তারাই আপনার টার্গেট।’
সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD