মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রধান বিচারপতি এখন কী করবেন?

আগস্ট ১১, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে সরকার ও বিচার বিভাগের মধ্যে সৃষ্ট সংকট ক্রমেই ঘনিভূত হচ্ছে। প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের মন্ত্রীদের হুমকি-ধামকি দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ আবারো বিচারপতিদের বিরুদ্ধে লাঠি মিছিল করার দিকেই এগুচ্ছে।

২০০০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যা মামলায় একজন বিচারপতি দ্বিধাবিভক্ত রায় দেয়ায় আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক বর্তমান স্বাস্থ্যমন্ত্রী নাসিমের নেতৃত্বে বিচারপতিদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। এমনকি আওয়ামীপন্থী আইনজীবীরা রায়দানকারী বিচারপতির দরজায় হামলা ভাঙচুরও চালিয়েছিল। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়েও তারা সেই পরিস্থিতি সৃষ্টি করছে বলেই মনে করছেন সচেতন মানুষ।

বাতিল হওয়া ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর প্রথম কয়েকদিন আওয়ামী লীগ নেতারা চুপচাপ ছিলেন। প্রথম মুখ খুললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বললেন, আদালত যতবার ষোড়শ সংশোধনী বাতিল করবে, আমরা ততবার সংসদে তা পাস করবো। তার এ বক্তব্য নিয়ে দেশব্যাপী সমালোচনা উঠার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন এটা অর্থমন্ত্রীর ব্যক্তিগত মতামত।

এরপর মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশ দেয়ার পরই ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে মাঠে নেমেছে আওয়ামী লীগ নেতারা। বিভিন্ন সভা-সমাবেশে প্রধান বিচারপতি এসকে সিনহাকে অনবরত হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন সরকারের মন্ত্রীরা।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম প্রধান বিচারপতির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিচারপতিদের হাত এত লম্বা হয়নি যে সংসদকে ছুতে পারবে। এরপর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিচারপতিদের উদ্দেশ্য করে বলেছেন, যারা সংসদকে অপরিপক্ক বলে তারাই অপরিপক্ক। এছাড়া বুধবার গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও প্রধান বিচারপতিকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন।

এদিকে, ষোড়শ সংশোধনী নিয়ে আজ সরকারের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রায়ে দ্বিমত থাকলেও আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। রাজনৈতিকভাবে নয়, আইনি কাঠামোর মাধ্যমেই আমরা এ রায়ের মোকাবেলা করবো। ষোড়শ সংশোধনী ও সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিলের রায় প্রধান বিচারপতির বিদ্বেষপ্রসূত বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

রাজনৈতিকভাবে রায়ের মোকাবেলা করা হবে না আইনমন্ত্রী এমন বক্তব্য দিলেও দেখা গেছে ঘটনা ঘটছে সম্পূর্ণ বিপরীত। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতির বিরুদ্ধে যে হুঙ্কার ছেড়েছেন তা খুবই ভয়ঙ্কর বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি মাসের মধ্যে প্রধান বিচারপতি পদত্যাগ না করলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল।

কামরুলের এ বক্তব্য নিয়ে সমালোচনা পাশাপাশি জনমনে বেশ কিছু প্রশ্নও দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহা এখন কী করবেন? সরকার যদি রায় রিভিউ করার কিংবা কিছু শব্দ এক্সপাঞ্জ করার আবেদন করে তাহলে সেই আবেদন কি তিনি গ্রহণ করবেন? জনগণ প্রধান বিচারপতির সঙ্গে আছে। তিনি কি এই কঠিন সময়ে অনঢ় থাকতে পারবেন? থাকতে পারলে হয়তো ইতিহাসে তার নাম অন্যভাবে লিখা থাকবে।

 

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • শুভ হিজরি নববর্ষ ১৪৪৫

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD