• যোগাযোগ
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বিশ্বজিৎ হত্যা: ছাত্রলীগের ৪ জন খালাস, ৪ জনের দণ্ড শিথিল

আগস্ট ৬, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রাখার পাশাপাশি বাকি আসামিদের মধ্যে ১৫ জনের যাবজ্জীবন ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে। রবিবার (৬ আগস্ট) বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদার। আর খালাস পাওয়া চার জন হলেন- সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফা। খালাসপ্রাপ্ত চারজনই বিচারিক আদালতে রায়ের সময়ে কারাগারে ছিলেন। বাকি আসামিরা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। আগে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে যে দু’জন আপিল করেছিলেন, তারা খালাস পেয়েছেন। তাদের মধ্যে যে ১১ আসামি পলাতক, তাদের ব্যাপারে আদালত কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর তদানীন্তন বিরোধীদলের অবরোধ কর্মসূচি ঠেকাতে সরকারি দলের ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবে ছাত্রলীগও ছিল মাঠে। সেদিনই শিবির কর্মী সন্দেহে পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎ দাসকে। এ মামলার আসামিরা সবাই ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগ কমিটির নেতা ও কর্মী। যদিও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরই সেটা অস্বীকার করে বলেছেন, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়।

হাইকোর্টের রায়ে খালাস পাওয়া সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপুকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল, বাকি দুজন এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তাফাকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। হাইকোর্টের দেওয়া রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম শাকিল এবং রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। অপরদিকে, মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন এবং নূরে আলম লিমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের এক বছর পর দায়ের করা মামলার বিচার শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর  ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক। রায়ের এক সপ্তাহের মধ্যে বিশ্বজিৎ হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। রায় ঘোষণার দিন খালাস পাওয়া এ চারজনই এজলাসেই উপস্থিত ছিলেন।

মামলার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক, নূরে আলম লিমন, রফিকুল ইসলাম শাকিল ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ওবায়দুল কাদের, নূরে আলম লিমন এবং রফিকুল ইসলাম শাকিলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এবং এমদাদুল হক ও মাহফুজুর রহমানের সনদ বাতিল করে কর্তৃপক্ষ।

এর আগে, চলতি বছরের ১৬ মে বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি। আর গত ১৯ ফেব্রুয়ারি বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • কত টাকার বিনিময়ে বসুন্ধরার এমডিকে সাংবাদিকদের সংবর্ধনা!

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0
  • পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ রাখতে পারছি না: ইইউ

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা মুক্তি আন্দোলন বিমুখ করতে তৎপর ড. কামাল!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD