• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

‘গুম নয়, বিএনপির অনেকে স্বেচ্ছায় নিখোঁজ’

জুলাই ১৪, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের মধ্যে অনেকেই স্বেচ্ছায় নিখোঁজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। গুম হওয়া নেতাকর্মীদের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে, তার মন্তব্য করে তিনি বলেন, ‘গুমের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে, তাদের অনেকেই স্ব-ইচ্ছায় নিখোঁজ। অনেকেই বিভিন্ন মামলার কারণে পালিয়ে বেড়াচ্ছে।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন হাছান মাহমুদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ড. শাহেদা ওবায়েদ বলেন, ‘আমার স্বামী ওবায়দুর রহমান পরবর্তীতে বিএনপি করেছেন। সে কারণে আমাকে অনেকে বিএনপির ব্র্যাকেটে ফেলে দেন। কিন্তু আমি আজ অবধি, কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্যও না। কাল কী হবে, জানি না।’ তিনি বলেন ‘আমার মেয়ে বিএনপি করে, এটা সত্য। ৪০ বছরের একটা মেয়ে কী করবে, কোন রাজনীতি করবে, সেটা তার ব্যাপার। কিন্তু জেনে রাখা ভালো, তাঁর শ্বশুর আওয়ামী লীগ করেন, শ্বশুরের পরিবারের সবাই আওয়ামী লীগ করেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে শাহেদা বলেন, ‘তিনি যখনেই বাইরে যান, তখনই একটা প্রেসক্রিপশন নিয়ে আসেন এবং দেশে এসে নৈরাজ্য চালান। এইবারও হয়তো তিনি ডিজিটাল প্রশিক্ষণ নিয়ে এসে হত্যা, নৈরাজ্য ও সন্ত্রাসবাদ চালাবেন।’

বিএনপি ক্ষমতায় থাকাকালে জামায়াতের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশে সন্ত্রাসবাদের শুরু হয়েছিল বলে মন্তব্য করেন শাহেদা ওবায়েদ। তিনি বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজে প্রভাষক হিসেবে যোগ দিই। তখন দেখেছি ওই জামায়াতের নেতারা কীভাবে যুদ্ধাপরাধ করেছে।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD