• যোগাযোগ
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

বাংলাদেশের সাইবার নিরাপত্তায় সহযোগিতা দেবে ভারত

জুলাই ১৪, ২০১৭
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

ভারত বাংলাদেশের সঙ্গে সাইবার নিরাপত্তা সহযোগিতা অনুমোদন করেছে। বাংলাদেশ ও ভারতের একটি যৌথ সাইবার সিকিউরিটি কমিটির মাধ্যমে এই সহযোগিতা বাস্তবায়িত হবে।

বুধবার ভারতের কেন্দ্রিয় মন্ত্রিসভা এই অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাইবার নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন দেয়া হয়।

সাম্প্রতিক সময়ে উভয় দেশ যে সাইবার হুমকির সম্মুখিন হচ্ছে তার প্রেক্ষাপটে এই এমওইউ অনুমোদন দেয়া হলো। গত ৮ এপ্রিল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকালে ওই এমওইউ সই হয়।

ভারতের ‘ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়’র অধীন ‘কমপিউটার ইমারজেন্সি রেসপন্স টিম’ (সিইআরটি) এবং বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘বাংলাদেশ কমপিউটার কাউন্সিল’র অধীনে থাকা কমপিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি) এই এমওইউ বাস্তবায়ন করবে।

ভারতের ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশের ‘কমপিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম’-এর মধ্যে সহযোগিতার মাধ্যমে সাইবার হামলা ও সাইবার নিরাপত্তা-সংশ্লিষ্ট ঘটনাগুলোর তথ্য বিনিময় করা হবে।

এই এমওইউ’তে সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব আইন ও বিধি অনুযায়ী সমতা, পারস্পরিক অধিকার ও সুফলের ওপর ভিত্তি করে সাইবার নিরাপত্তা প্রযুক্তিগত সহযোগিতা, সাইবার নিরাপত্তা নীতি বিনিময় এবং এ খাতে সর্বোত্তম অনুশীলন ও মানবসম্পদ উন্নয়নের কথা বলা হয়েছে।

জেআইএন অনুমোদন

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা’র জন্য ভারত সরকার জয়েন্ট ইন্টারপ্রিটেটিভ নোটস (জেআইএন)-এরও অনুমোদন দিয়েছে। বর্তমানে দু’দেশের মধ্যে চুক্তিগুলোর ব্যাখ্যা হলো এসব নোটস।

মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয় বিনিয়োগ চুক্তি ব্যবস্থা শক্তিশালী করতে জেআইএন গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। বিবৃতিতে বলা হয়, কোন রাষ্ট্রের এ ধরনের সক্রিয় ভূমিকার কারণে সালিশ ট্রাইব্যুনালের পক্ষে চুক্তিগুলো সাবলিল ও সামঞ্জস্যপূর্ণভাবে অধ্যয়ন করার সুযোগ হয়।

জেআইএন’র মধ্যে রয়েছে, বিনিয়োগকারীর সংজ্ঞা, কর অবকাশ ব্যবস্থাদি, ন্যায্য ও সম আচরণ (এফইটি), ন্যাশনাল ট্রিটমেন্ট (এনটি) ও সবেচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত রাষ্ট্র (এফইটি), বাজেয়াপ্তকরণ, একান্ত নিরাপত্তা স্বার্থ এবং বিনিয়োগকারী ও চুক্তিবদ্ধ পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো!

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • গণতন্ত্রের গোলকধাঁধা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD