• যোগাযোগ
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহত ৯

জুলাই ৩, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

গাজীপুরের কাশিমপুরে আজ সোমবার একটি পোশাক কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করাসহ নয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরে কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। জয়দেবপুর, সাভার ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে।

গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ দাশ মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, মাল্টিফ্যাবস নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নয় জন নিহত হয়েছেন। প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও ওই কারখানার কর্মী জালাল মিয়া বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানার নিচতলায় প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এ সময় ভবনের একপাশের অংশ ধসে পড়ে। ধসে পড়া কক্ষগুলোতে কাঁচামাল ও মেশিনারিজ ছিল। কারখানা সন্ধ্যায় ছুটি হওয়ায় ভেতরে খুব বেশি কর্মী ছিলেন না। রাত পৌনে আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন।

কারখানার আরেক কর্মী জাহিদুল হক বলেন, সন্ধ্যায় প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানাটির ছাদের একটি অংশ বসে যায়।

আহসান হাবিব নামের একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রচণ্ড শব্দে কারখানাটির বয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানাটির ছাদের একটি অংশ বসে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেছিলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। এখন পর্যন্ত আহত ২০ জনকে চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে। এর পরে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD