শনিবার, জুলাই ১১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

আবার কি আকাম করে এসেছো : ছাত্রলীগ সেক্রেটারিকে কাদের

জুন ২০, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

ফের ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে কড়া ভাষায় শাসালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর দেয়া ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

একাধিক প্রত্যক্ষদর্শী নেতারা জানিয়েছেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনকে দেখামাত্রই ওবায়দুল কাদের তাকে ডেকে জিজ্ঞেস করেন, ‘আবার কি আকাম করে এসেছো।’

এর উত্তরে জাকির হোসাইন বলেন, ‘আমি কিছু করিনি।’

এতে ওবায়দুল কাদের বলেন, ‘তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ঠিক হয়ে যাও। আমি বুড়ো বয়সে আর ছাত্রলীগের দায়িত্ব নিতে পারব না।’

এ সময় জাকির হোসাইন আর কোনো জবাব না দিয়ে জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন।

এর আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভার আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘এত প্রটোকল নিয়ে ঘোর কেন? আমরাও এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলাম, তখন আমরা তো এত প্রটোকল নিয়ে ঘুরিনি।’

সেদিন উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ইশারায় সভাস্থল ত্যাগ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

সূত্র: আরটিএনএন

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • Enjoy 100 percent free Slots From the Ports From Las vegas Online casino

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Casino

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD