বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home ফেসবুক থেকে

এই জাফর ইকবালরে লইয়া আমরা কী করিবো?

জুন ১৮, ২০১৭
in ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

পিনাকি ভট্টাচার্য

জাফর ইকবাল একটা প্রবন্ধ লিখেছেন যার শিরোনাম হচ্ছে, “পদ্মা ব্রিজ দিয়ে কী হবে?”। সংক্ষেপে উনার বক্তব্য এইরকম যে, রাষ্ট্র কীভাবে চলছে তা সংখ্যালঘুর দৃষ্টিতে দেখতে ও বুঝতে হবে। সংখ্যালঘুরা যদি বলেন, তারা ভালো নেই; তাহলে রাষ্ট্র ভালো চলছেনা। এমন ভালো না চলা রাষ্ট্রে উন্নয়নই বা কী কাজে আসবে, পদ্মা সেতুই বা কী কাজে আসবে; এটাই তার প্রশ্ন। তবু প্রথমেই জাফর ইকবালকে একটা ধন্যবাদ দিতেই হবে কারণ তিনি তো অন্তত রাষ্ট্রের ভালো চলা বা মন্দ চলার একটা ইন্ডিকেটর আমাদের জন্য বের করেছেন!

জাফর ইকবাল অবশ্য বেশ কিছু উদাহরণ দিয়ে আমাদের কাজ একেবারে সহজ করে দিয়েছেন। আমরা যেন ভুল না করি তাই তিনি দেখিয়ে দিয়েছেন কোথায় কোথায় জিজ্ঞেস করতে হবে। তিনি লিখেছেন, “নাসিরনগরে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে সবাইকে ঘরছাড়া করা হয়েছিল। গাইবান্ধায় পুলিশে সাঁওতালদের ঘরে আগুন দিচ্ছে— পত্রপত্রিকায় সেই ছবি ছাপা হয়েছে। সর্বশেষ রাঙামাটির লংগদুর ঘটনায় পাহাড়ি মানুষদের বাড়ি জ্বালিয়ে তাদের সর্বস্ব লুট করে নেওয়া হয়েছে।“ এই তিন জায়গায় আমাদের জিজ্ঞেস করলেই চলবে রাষ্ট্র কেমন চলছে।

আচ্ছা তর্কের খাতিরে ধরা যাক এই উল্লেখিত তিন জায়গায় কিছু হয়নি। তাহলে কি জাফর ইকবাল স্কেলে রাষ্ট্র ভালো চলছে বলে ধরে নিতে হবে? উনার লেখা থেকে তো তাই সিদ্ধান্ত নিতে হয়। তাই না?

মানবাধিকার সংস্থার হিসাবে ২০০৯ সাল থেকে কমপক্ষে ৩২৫ জন গুমের শিকার হয়েছে; ১৩০০ জনকে ক্রস ফায়ারে মারা হয়েছে। গত বছরেই বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৭৩ হাজার কোটি টাকা। ব্যাংক গুলো লুট হয়েছে। শেয়ার মার্কেট লুট করা হয়েছে। ২০০৮-২০১৫ সাল পর্যন্ত সীমান্তে বি এস এফ ৩৪৬ জন বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। ভারত আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের নদীগুলোকে শুকিয়ে মেরেছে। দেশের মানুষের মতকে উপেক্ষা করে প্রকৃতি বিনাশি রামপাল প্রকল্প গায়ের জোরে বাস্তবায়ন করেছে। সকল পরীক্ষায় প্রশ্ন ফাস করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নুলো করে দেয়ার চেষ্টা করা হয়েছে। ভারত প্রকাশ্যে আমাদের গত সংসদ নির্বাচনের প্রস্তুতির সময় হস্তক্ষেপ করেছে। ভারতীয় সচিব এরশাদকে নির্বাচনে অংশ নেয়ার জন্য চাপ দিয়েছে, এটা নজিরবিহীন। সরকার বিরোধীতার কোন স্পেইস নাই। এমন অবস্থা করে ছেড়েছে কাউকে মাঠে নামতে দেয়া হয়না। আমরা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারিনা। ক্ষমতার সাথে নির্বাচনের আজকাল আর কোন সম্পর্ক নাই। এরপরেও জাফর ইকবাল স্কেলে ‘রাষ্ট্র তখন ভালো চলতেছে!’

এই হেন জাফর ইকবাল আর তাহার উদ্ভাবিত সংখ্যালঘু স্কেল লইয়া আমরা কী করিবো? আমাদের কীবা কাজেই তা লাগিবে, আমরা তাহা কোথায় রাখিব?

Pinaki Bhattacharya     এর ফেসবুক থেকে

সম্পর্কিত সংবাদ

ইসলাম

আজ ইমাম হাসান আল বান্নার ৭৫ তম শাহদাতবার্ষিকী

ফেব্রুয়ারি ১২, ২০২৪
ফেসবুক থেকে

আজ মুন্সিগঞ্জের বাবা আদম শহীদের শাহদাতবার্ষিকী

সেপ্টেম্বর ২০, ২০২৩
ফেসবুক থেকে

যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো! (পর্ব – ০৩)

জুলাই ১৭, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Small Guide to 100 percent free Revolves 29 40 free spins no deposit required Incentives Within the Better Casinos Canada

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD