শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home ফেসবুক থেকে

বাইরে থেকে সিটকিনি লাগিয়ে আত্মসমর্পন করতে বলার মানে কি?

মে ২১, ২০১৭
in ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

জঙ্গী হামলা নিয়ে সরকারী বয়ানে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি এবং সরকারী বয়ান নিয়ে প্রশ্ন করলে ‘জঙ্গী মদতদাতা’ হিসেবে চিহ্নিত হবা ভয়ে প্রশ্ন করার সাহস এত বেশি হারিয়ে ফেলেছি যে, এখন আর এইসব ছোট-খাটো বিষয় খেয়াল করি না।

নরসিংদীতে জঙ্গী আস্তানা হিসেবে একটি ভাড়া বাসাকে চিহ্নিত করে র‍্যাব-পুলিশ বরাবরের মতই মিডিয়ায় প্রচার করতে শুরু করেছিল যে ঐ বাসায় অনেক বিষ্ফোরক আছে, ৪/৫ জন জঙ্গী আছে, তাদের আত্মসমর্পন করতে মাইকিং করা হয়েছে… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

বিগত জঙ্গী হামলাগুলোর সময়ও এমনই ঘটেছে। একটি বাড়ী ঘেরাও করে সাধারণ মানুষ ও সাংবাদিকদের মাইল খানেক দুরে সরিয়ে রেখে জঙ্গীদের উদ্দেশ্যে মাইকিং করে আত্মসমর্পনের আহবান জানানো হয়। জঙ্গীরা আত্মসমর্পন করে বাইরে আসে না, তারপর র‍্যাব-পুলিশ অভিযান চালায়, মাইল খানেক দূরে দাঁড়িয়ে জনগণ আর মিডিয়া ঠুস-ঠুস শব্দ শোনে; শেষে জানতে পারে- জঙ্গীরা সবাই সুইসাইড ভেস্ট পরে আত্মহত্যা করেছে।

এবারো সেই দিকেই ঘটনা গড়াচ্ছিল। কিন্তু জঙ্গী সন্দেহে আটকদের একজন ভেতর থেকে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে ঢুকে একের পর স্ট্যাটাস দিয়ে তাদের অবস্থা জানাতে থাকে, মোবাইল নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করতে থাকে। বিষয়টি ধীরে ধীরে সবাই জানতে পারে এবং এক সময় র‍্যাব-পুলিশ মিডিয়াকে জানায়, জঙ্গীরা আত্মসমর্পন করতে রাজী হয়েছে!এবার ভেতরে আটকদের একজনের একটি স্ট্যাটাস খেয়াল করুন। শেষ অংশে লেখা আছে, তাদের বাইরে থেকে সিটকিনি দিয়ে আটকে রাখা হয়েছে! বাইরে থেকে আটকে রেখে তাদেরকে মাইকিং করে আত্মসমর্পন করতে বলা হচ্ছিলো! কি ভয়ানক!বাইরে থেকে আটকে রাখলে তারা আত্মসমর্পন করার জন্য বের হবে কিভাবে? একবার ভেবে দেখেছেন?
Wahiduzzaman       এর ফেসবুক থেকে

 

Save

Save

সম্পর্কিত সংবাদ

ইসলাম

আজ ইমাম হাসান আল বান্নার ৭৫ তম শাহদাতবার্ষিকী

ফেব্রুয়ারি ১২, ২০২৪
ফেসবুক থেকে

আজ মুন্সিগঞ্জের বাবা আদম শহীদের শাহদাতবার্ষিকী

সেপ্টেম্বর ২০, ২০২৩
ফেসবুক থেকে

যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো! (পর্ব – ০৩)

জুলাই ১৭, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0
  • গুম-খুন-ধর্ষণের সূচনা করেছিলো শেখ মুজিব!

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD