রবিবার, জুন ৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

ছাত্রলীগকে চাকরি দিতেই অগ্রণী ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস!

মে ২০, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কোনোভাবেই থামছে না। প্রাইমারি স্কুল থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র নিয়মিতই ফাঁস হয়ে যাচ্ছে। এতদিন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও চলতি বছর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়ে যাচ্ছে।

গত ২১ এপ্রিল অনুষ্ঠিত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটেছিল। আর শুক্রবার অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এঘটনায় হতাশ হয়ে পড়েছে এ পদে আবেদনকারী দুই লাখ চাকরি প্রার্থী।

জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই অনেক আবেদনকারী প্রশ্নপত্র পেয়ে যায়। আর এর উৎপত্তিস্থল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ছড়াছড়ি ছিল। যাদের হাতে এ প্রশ্নের কপি ছিল তারা সবাই সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে জানা গেছে। সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন ব্যক্তি ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছে দিয়েছে বলে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে।

এদিকে, অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ছাত্রলীগ নেতাকর্মীদের চাকরি দেয়ার জন্যই সরকারের লোকজন প্রশ্ন ফাঁস করেছে বলেও মনে করছে অনেকে।

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD