• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মিডিয়ার ওপর স্বঘোষিত নিয়ন্ত্রণ জারি করেছে সরকার

মে ১৯, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

সরকার বিএনপিকে নিয়ে এক অজানা আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কখন কোন ফাঁক দিয়ে বিএনপি বেরিয়ে পড়ে, বিএনপির নেতা-কর্মীদের বিশাল ঢল নামে- এই আতঙ্ক। এছাড়া বিদেশ ভ্রমণরত সাংবাদিকদের ওপর নজরদারি সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারকে একদলীয় বাকশালের বহি;প্রকাশ বলে নিন্দা জানান তিনি।

আজ শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে দলের রিজভী বলেন, আপনারা আজকে খবরের কাগজে দেখবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্কুলার দেয়া হয়েছে, বিদেশে যেসব সাংবাদিকরা যাবেন, সেই সাংবাদিকদের ওপর যেন নজরদারি করা হয়। একেবারে লিখিত সার্কুলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বিদেশে যে অ্যাম্বেসী ও হাইকমিশনগুলো আছে, তাদের অ্যাম্বেসেডর ও হাহকমিশনারদের কাছে এই সার্কুলার পাঠানো হয়েছে।

সাংবাদিক ও গণমাধ্যম গণতন্ত্রের একটি মূল ভিত্তি। তাদের স্বাধীনতাকে আজকে বাংলাদেশে সঙ্কুচিত করা হয়েছে। আজকে যে সত্য উচ্চারণ বন্ধ করেছে, মিডিয়ার ওপর স্বঘোষিত নিয়ন্ত্রণ জারি করেছেন। এখন তাদের চলাচলের ওপরে নজদারি করছে। এটা কোনো গণতান্ত্রিক সরকার করে না, এটা নিষ্ঠুর ঘাতক বাকশাল একদলীয় সরকার এধরণের কর্মকান্ড করে। আমরা এহেন কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে দুঃশাসনের মধ্যেও কেউ কেউ প্রতিবাদ করছেন, স্বাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকেও কেউ কেউ প্রতিবাদ করছেন। যেমন প্রধান বিচারপতি করছেন। বলছেন যে, শাসন বিভাগ বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে, আজো তিনি বলেছেন প্রধান বিচারপতি যখন এই হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলেন, তখন তাদের গায়ে জ্বালা ধরে যায়। আমরা বলতে চাই, অন্যায় কখনো মাটি চাপা দেয়া যায় না, অবৈধ কর্মকান্ড মাটিচাপা দেয়া যায় না।

তিনি বলেন, সরকার বিএনপিকে ভয় পায়। সেজন্য তারা দলের নেতা-কর্মীদের কারাগারে নিচ্ছে, জামিন বাতিল করছে। এই থেকে বুঝা যায়, তারা এক অজানা আতঙ্কে ভয় পাচ্ছে। কখন কোন ফাঁক দিয়ে বিএনপি বেরিয়ে পড়ে, বিএনপির নেতা-কর্মীদের বিশাল ঢল নামে- এই আতঙ্ক। এতো হত্যা করছেন, এতো গুম করছেন, এতো কারাগারে নিচেছন, এরপরও আপনাদের আতঙ্ক কাটছে না। যারা অপরাধ করে, তারা আতঙ্কেই থাকে। আমরা বলতে চাই, বিএনপির জাতীয়তাবাদী শক্তি আতঙ্কের দল নয়। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেই। অবিলম্বে বরকত উল্লাহ বুলু ও খায়রুল কবির খোকনের মুক্তির দাবি জানান তিনি। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।

সূত্র: নয়াদিগন্ত

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD