রবিবার, আগস্ট ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সাঈদীকে ‘কসাই’ বলে ‘জারজ’ উপাধি পেলেন এটর্নি জেনারেল!

মে ১৯, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

মাত্র দুই দিন আগের ঘটনা। বক্তব্য উপস্থাপন করতে গিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহার সামনেই জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দাম্ভিকতার সঙ্গে কসাই বলে গালি দিয়েছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান বিচারপতি এর প্রতিবাদও করেছেন। মাত্র দুই দিন পরই এর প্রতিদান পেয়ে গেছেন অ্যাটর্নি জেনারেল। বিষয়টা কাকতালীয় নয়তো খোদার খেলের মতই।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগপ্রাপ্ত ১৩৮ জন চিকিৎসকের নিয়োগের বৈধতা নিয়ে বুধবার এক মামলার শুনানিতে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে জারজ সন্তান বলে গালি দিয়েছেন। বক্তব্যের এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়ে একটি শব্দের আপত্তি জানালে তখন তাকে উদ্দেশ্য করে ড. কামাল হোসেন বলেন, শাট আপ, বাস্টার্ড। ইউ টেক ইউর সিট।

কট্টর আওয়ামী লীগার এটর্নি জেনারেলের সাথে সম্প্রতি প্রধান বিচারপতিরও প্রকাশ্যে দ্বন্ধ চলছে।  তবে তাকে জারজ বলে গালি দেয়ার ব্যাপারে প্রধান বিচারপতির কাছে জবাবও চেয়েছেন এটর্নি জেনারেল।

জবাবে প্রধান বিচারপতি ড. কামাল হোসেনকে বলেছেন, আপনার এমন ভাষা ব্যবহার করা উচিত হয় নি।

দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির এজলাসে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমকে জারজ বলে গালি দেয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে বলছেন, এ গালি অ্যাটর্নি জেনারেলের পাওনা ছিল। তিনি তার কর্মের প্রতিদান পেয়েছেন। কারণ, দুই দিন আগেই দেশের একজন সম্মানীত ব্যক্তিকে তিনি কসাই বলে গালি দিয়েছেন। দুইদিনের মাথায় তিনিও পেয়ে গেলেন জারজ সন্তানের উপাধি। এটাকেই মনে হয় বলে খোদার খেল।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD