• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ পাচ্ছে আ’লীগ নেতাদের আত্মীয়-স্বজনরা

মে ৫, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগে করেছেন, হাওরে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা ত্রাণ পাচ্ছেন না। এর পরিবর্তে ত্রাণ পাচ্ছেন স্থানীয় এমপি এবং আওয়ামী লীগ নেতাদের আত্মীয়-স্বজন, তাদের বাড়ির কাজের লোক ও গাড়ি চালকরা।

শুক্রবার সকাল ১১টায় হবিগঞ্জে হাওর অধ্যূষিত লাখাই উপজেলার বুল্লা বাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।

নজরুল ইসলাম খান বলেন, বাঁধ নির্মাণে সরকার প্রতিবছর গম বরাদ্দ দেয়। কিন্তু সেই বাঁধ সুষ্ঠুভাবে নির্মাণ হচ্ছে না। ফলে বালুর বাঁধ ভেঙে হাওর এলাকার অসংখ্য কৃষক আজ সর্বশান্ত হয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় এ সরকারের কোন জবাবদিহিতা নেই। তাই তারা জনগণের সঙ্গে তামাশা করছে। করের টাকায় দেশের উন্নয়নের কথা থাকলেও প্রকৃতপক্ষে উন্নয়ন হচ্ছে সরকারি দলের নেতাকর্মীদের।

তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা সরকারের হামলা, মামলা ও গুমের শিকার হচ্ছে। হামলা থেকে বাঁচতে শুধু পুলিশকেই নয়, টাকা দিতে হচ্ছে সরকারি দলের নেতাকর্মীদেরও।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, যারা নির্বাচনে অংশ নেবে না এমন লোকদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন না হলে বিএনপি এতে অংশ নেবে না।

সভা শেষে উপজেলার বুল্লা, বামৈ, মাদনা, শিবপুর ও টাউনশিপ এলাকায় মোট ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালিব মিয়ার সভাপতিত্বে ও আব্দুল ওয়াদুদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ, জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ আহমেদ ঠাকুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, মিজানুর রহমান চৌধুরী, সৈয়দ মুশফিক আহেমদ, সাহাব উদ্দিন আহমেদ প্রমুখ।

সূত্র: যুগান্তর

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD