রবিবার, জুন ৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

গণতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সুপার জোকস

মে ৪, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

দেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা সুপার জোকস। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রয়ী কার্যালয়ে মহানগর কমিটির সঙ্গে যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ভালো চলছে প্রধানমন্ত্রীর এ বক্তব্য সত্যের অপলাপ। এটি সুপার জোকস ছাড়া আর কিছু নয়। তিনি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছুই নেই।

তিনি বলেন, বুধবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। ওই দিবসে আমরা সরকারি ঘরোনার লোকদের থেকে যে বক্তব্য শুনেছি তা হস্যকর। গণমাধ্যমের ওপর সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। একটি দেশে গণতন্ত্রের মূল হচ্ছে ফ্রি প্রেস। কিন্তু সেটাই তো চলছে না।

বিএনপি মহাসচিব বলেন, নেতাকর্মীদের উজ্জীবিত করতে করতে আমরা সারাদেশে সাংগঠনিক সফর শুরু করেছি। সারাদেশে কর্মীসভা করছি। কিন্তু সরকার ওই সব কর্মসূচিগুলোতে বাধা দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে আসছে একাদশ সংসদের ভোটের ব্যবস্থা করতে হবে। যখন সময় আসবে তখন বেগম জিয়া আনুষ্ঠানিকভাবে এর রূপরেখা জানাবেন। একটু ধৈর্য ধরতে হবে।

আসছে ৭ মে মহানগর দক্ষিণের উদ্যোগে ঢাকা নাট্যমঞ্চে এবং ৮ মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহানগর উত্তরের কর্মীসভা অনুষ্ঠিত হবে। তবে ডিপ্লোমা ইনস্টিটিউশনের কর্মীসভাটি হবে পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে।

সূত্র: আরটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD