• যোগাযোগ
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

নাস্তিকদের জন্য আমার চোখের ইশারাই যথেষ্ট: শামীম ওসমান

এপ্রিল ২০, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নাস্তিকদের জন্য আমার চোখের ইশারাই যথেষ্ট। কিন্তু আমি নারায়ণগঞ্জে একটি নজির স্থাপন করতে চাই। যারা ধর্মের নামে কটূক্তি করে তাদের বিরুদ্ধে সবাইকে নিয়ে আমি এক মঞ্চে প্রতিবাদ করতে চাই। তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে চাই।’

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় মসজিদে শহরের আলেম ওলামাদের নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান আরও বলেন, ‘আমার ধর্মের নামে কটূক্তিকারীদের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজের পর ডিআইটি জামে মসজিদের সামনে সমাবেশ করবো। সেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজতসহ সব মানুষের অংশগ্রহণ থাকবে। আল্লাহর রহমতে আমার ডাকে কয়েক লাখ মানুষের সমাবেশ হয়।’

এর আগে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে জেলার সংস্কৃতিকর্মী রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা আদালত গ্রহণ করে আগামী ৭ মে’র মধ্যে প্রতিবেদন জমা দিতে ডিবিকে নির্দেশ দিয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য রেখেছেন। তিনি বলেছিলেন, ‘যদি বাংলার মানুষ জানতো সংবিধান বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ, তবে ৩০ লাখ শহীদদের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না।’ মামলার বাদী অভিযোগ তোলেন, রাব্বির সেই বক্তব্য সারাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের ওপর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। তাছাড়া এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির শামিল।

এদিকে, বুধবার বিকেলে শামীম ওসমানের ওই সভার প্রথম সারিতেই রাব্বির বিরুদ্ধে মামলার বাদী ফেরদাউসকে দেখা গেছে।

শামীম ওসমান প্রায় এক ঘণ্টা দীর্ঘ বক্তব্যে বলেন, ‘‘নারায়ণগঞ্জের মতো একটা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ মিনারে দাঁড়িয়ে ‘বিসমিল্লাহ’কে নিয়ে এত বড় কথা বললো তবুও কেউ প্রতিবাদ করলো না, প্রতিবাদ করার মতো একটা মানুষও খুঁজে পাওয়া গেল না? একা হেফাজতের ফেরদাউস মামলা করলো, আর দু’একজন কথা বললো তা ছাড়া কেউ কিছু বললো না। এটা হেফাজতের ফেরদাউস না, এটা একজন মুসলমান হিসেবে ফেরদাউস মামলা করেছে।’

শামীম ওসমান বলেন, ‘আজ আমি সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই নারায়ণগঞ্জে কেউ যদি ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে তবে তার আর কোনও ছাড় নেই।’

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • কোটাবিরোধী আন্দোলন : ছাত্র সংগঠনগুলোর অবস্থান কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD