• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

কুসিক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রক্ষায় ইসি ব্যর্থ: রিজভী

মার্চ ৩০, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

কুসিক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রক্ষায় নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনী পরিবেশ যা- ই হোক বিএনপি নির্বাচন থেকে সরে আসবে না বলেও জানান রিজভী।

রিজভী অভিযোগ করেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে গত রাতে (বুধবার) বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ তল্লাশির নামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। বিশেষ করে সংখ্যা লঘুদের কিছু ব্যক্তিকে টার্গেট করে তাদের ভোটদান থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে মর্মে অভিযোগ আসছে। অনেক কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাচ্ছে পুলিশ।  ভোট গ্রহণ চলাকালে বেশিরভাগ কেন্দ্র থেকে বিএনপির নেতাকর্মী, সমর্থকদের বিভিন্নভাবে হয়রানির খবর পাওয়া যাচ্ছে। ‘

তিনি বলেন, ‘অনেক কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের ঢুকতে দেয়নি। কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের ক্যাডাররা সঙ্গবদ্ধভাবে অবস্থান নিয়ে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের ভোটদানে বাধার সৃষ্টি করছে। নৌকার প্রার্থীর লোকেরা এলাকায় এলাকায় মহড়া দিচ্ছে। যাতে ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।  ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না পুলিশ।’

রিজভী অোরও বলেন, ‘ প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কোনও সাংবাদিককে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না বলে আইনশৃঙ্খলা বাহিনী অজুহাত দিচ্ছে। নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের ভোট কেন্দ্রে যাওয়ার বিশেষ পাশ দেওয়া হলেও তাতেও কোনও কাজ হচ্ছে না। এদিকে ভোট গ্রহণে ধীরগতি অবলম্বন করছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা। বাইরে লম্বা লাইন থাকলেও ভোট কাস্টিং যাতে কম হয় সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে।’।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রশ্নফাঁস: ব্যর্থতা ঢাকতেই শিক্ষকদের দুষছেন মন্ত্রী নাহিদ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD