• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home বাংলাদেশ

আওয়ামী লীগে মহা আতঙ্ক!

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না।

আগস্ট ৩০, ২০২৩
in বাংলাদেশ, রাজনীতি
আওয়ামী লীগে মহা আতঙ্ক!
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক:
ক্রমেই ফুরিয়ে আসছে জোরপূর্বকভাবে জগদ্দল পাথরের মতো জাতির ঘারে বসে থাকা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনগুলো। শেখ হাসিনার প্রতিটি মুহূর্তই যাচ্ছে চরম অস্বস্তি, উদ্বেগ আর আতঙ্কের মধ্য দিয়ে। শুধু শেখ হাসিনা নয়, ক্ষমতা হাতছাড়া হলে পরিণাম কি হবে, দেশে থাকতে পারবে কি না বা কোথায় পালাবে এ নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের এখন মহাতঙ্ক দেখা দিয়েছে।

সম্প্রতি শেখ হাসিনার বাস ভবন গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে সারাদেশ থেকে দলটির বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০০০ দায়িত্বশীল উপস্থিত হয়েছিল। পাঁঁচ বছর পর পর অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে তারা এই বর্ধিত সভার আয়োজন করে। সম্প্রতি অনুষ্ঠিত সভাটিও ছিল মূলত আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই।

একাধিক সূত্রে জানা গেছে, বর্ধিত সভায় শেখ হাসিনা দলের নেতাদেরকে বিগত ১৫ বছরের দুর্নীতি, লুটপাটের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে একজনের পিঠের চামড়াও থাকবে না। বাসা বাড়িতে কেউ থাকতে পারবেন না। পরিস্থিতি এমনও হতে পারে যে বিগত ১৫ বছরে যা কামাই করেছেন তা সাথে নিয়ে ভাগতে পারবেন না। এখন নিজের জান বাচাতে ও অর্জিত সম্পদ রক্ষায় কি করবেন সেটা আপনারাই চিন্তা করবেন।

দলীয় নেতাদেরকে হাসিনা পরিস্কারভাবে বলে দিয়েছেন, যেকোনোভাবেই হোক না কেন ক্ষমতা ধরে রাখতে হবে। এজন্য নির্বাচনে যা যা করার দরকার তাই করতে হবে। আর ক্ষমতা হাতছাড়া হলে পরিস্থিতি কি হবে সেটা আমার চেয়ে আপনারা বেশি ভাল জানেন। এদিকে কিছুদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সিনিয়র নেতারা প্রকাশ্যেই বলছেন যে ক্ষমতা হাতছাড়া হলে তাদের অস্তিত্ব থাকবে না।

গত দুইদিন আগে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দিবে। তারপর আইনমন্ত্রী আনিসুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে আমরা কেউই থাকবো না। সোমবার ওবায়দুল কাদের আবার বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না।

রাজনীতিক বিশ্লেষকসহ সচেতন মানুষ বলছেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোট ডাকাতি করে এবার যে ক্ষমতায় আসতে পারবে না এটা আওয়ামী লীগ ভালো করেই বুঝেছে। ক্ষমতা যে হাত ছাড়া হচ্ছে এটা এখন আওয়ামী লীগ দেখতে পাচ্ছে।

তাদের মতে, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যে সীমাহীন অপরাধ করেছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। খুন, গুম, হত্যা, অপহরণ, জেল-জুলুম-নির্যাতন, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, দখল-বানিজ্য, সন্ত্রাসী কার্যক্রমসহ এমন কোনো অপরাধ-অপকর্ম নাই যেটা আওয়ামী লীগ করেনি। ১৫ বছর পর এসে তারা বুঝতে পারছে যে ক্ষমতা হাতছাড়া হলে তাদের পরিণাম কি হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন সর্বদা মহাআতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD