• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

ইফতারের অধিকারও কেড়ে নিল হাসিনা

এপ্রিল ১৬, ২০২৩
in রাজনীতি
ইফতারের অধিকারও কেড়ে নিল হাসিনা
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক:

পবিত্র রমজান মাস মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এটাকে ইবাদতের মাস বলা হয়। এ মাসের অত্যন্ত আকর্ষণীয় ও সওয়াবের কাজ হল ইফতার। সারাদিন রোজা রেখে মুসলমানরা সন্ধ্যায় ইফতারের মাধ্যমে তাদের রোজা ভাঙ্গে। আর এই ইফতারের মধ্যে সবচেয়ে আনন্দ হচ্ছে এক সাথে মিলে ইফতার করা। আর এক সাথে অনেক লোক মিলে ইফতার করার নিয়মটা এদেশে দীর্ঘদিন ধরেই চলে আসছে।

এক সময় এদেশে শুধু ইসলামি দলগুলো ইফতার পার্টি বা ইফতার মাহফিলের আয়োজন করতো, কিন্তু অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও ইফতার মাহফিলের আয়োজন করে। তারপর সালাতুল এশার পর সবাই একসাথে তারাবীর নামাজ আদায় করে। রমজান মাসে শুধু মসজিদে নয়, বিভিন্ন অফিস এবং বাসাবাড়িতেও কিছু লোক মিলে তারাবীর নামাজ আদায় করে।

কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হল-পৃথিবীর অন্যতম বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশে আজ চরম ইসলাম বিদ্বেষী শেখ হাসিনার সরকার মুসলমানদের ইফতার ও তারাবীর নামাজ আদায়ের অধিকার কেড়ে নিয়েছে। মুসলমানরা একসাথে বসে ইফতার করতে পারে না। কয়েকজন একসাথে বসলেই এটাকে গোপন বৈঠক আখ্যা দিয়ে হাসিনার পালিত পুলিশ বাহিনী তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কোনো অফিসে কিছু লোক মিলে তারাবীর নামাজ আদায় করলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে।

বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় ইফতার করতে গিয়েছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। কিন্তু শেখ হাসিনার পেটুয়া বাহিনী ইফতারের পূর্ব মুহূর্তে ওই বাসায় হানা দিয়ে জামায়াত নেতা সেলিম উদ্দিনসহ ৮ জন রোজাদারকে ধরে নিয়ে যায়। লক্ষণীয় বিষয় হলো-ইফতারকে গোপন বৈঠক আখ্যা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে। এই রিমান্ডের মূল উদ্দেশ্য নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দের উপর নিপীড়ন-নির্যাতন চালানো।

এদিকে, গত সপ্তাহে রাজধানীর শাহজাদপুরে একটি ইসলামিক সেন্টারে তারাবীর নামাজ আদায় করা অবস্থায় দুইজন হাফেজসহ ১৬ জন মুসল্লীকে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে আওয়ামী পুলিশলীগ। তাদের অপরাধ হল তারা জামায়াতের সমর্থক।

এখন প্রশ্ন হল-জামায়াতে ইসলামী কি এদেশে কোনো নিষিদ্ধ সংগঠন? জামায়াতে ইসলামী এদেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল। জামায়াত কোনো গোপন সংগঠন নয়। জামায়াতে ইসলামি এদেশে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী শুধু কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্যই কাজ করছে না, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করছে। জামায়াতের লাখ লাখ নেতাকর্মী এদেশেই জন্মগ্রহণ করেছে। তাদেরও সভা, সমাবেশ ও মিটিং-মিছিল করার অধিকার রয়েছে ।

অথচ ফ্যাসিস্ট হাসিনার সরকার আজ জামায়াতের সব অধিকার কেড়ে নিয়েছে। পবিত্র রমজান মাসে জামায়াত নেতাকর্মীদেরকে একসাথে বসে ইফতার করতেও দিচ্ছে না। তারাবী নামাজও আদায় করতে দিচ্ছে না। হাসিনার এসব কর্মকান্ড প্রমাণ করে তিনি মুখে ইসলামের কথা বললেও অন্তরে লালন করেন ইসলাম বিদ্বেষ। ইসলামকে সহ্য করতে পারে না বলেই রমজান মাসে রোজাদারদেরকে একসাথে বসে ইফতার করতে বাধা দেয়।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD