• যোগাযোগ
মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

ফ্যাক্টচেক: যেভাবে জামায়াতের বিরুদ্ধে চালানো হয় তথ্যসন্ত্রাস

মে ২১, ২০২২
in slide, Top Post, ফ্যাক্টচেক, বিশেষ অ্যানালাইসিস
ফ্যাক্টচেক: যেভাবে জামায়াতের বিরুদ্ধে চালানো হয় তথ্যসন্ত্রাস

শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ছবি। ছবি: ফেসবুক

Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

গত ১৭ মে ২০২২ তারিখে জোহরের নামাজের পর সিলেটের বন্দরবাজারের আবু তুরাব জামে মসজিদের সামনে থেকে জামায়াতের ইসলামীর নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। কথিত গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী আখ্যা দিয়ে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বেরা করা হয়। মিছিলটি ছিল শান্তিপূর্ণ বিক্ষোভ। যা মিছিল শুরু হওয়ার পরের ছবি দেখলে বুঝা যায়।

মিছিল শুরু হওয়ার পর কোনো কারণ ছাড়াই একদল সাদাপোষাকের পুলিশ সাথে নিয়ে মিছিলের পেছন থেকে হামলা চালায় সিলেট কোতোয়ালী থানা পুলিশ। এ হামলায় নেতৃত্ব দেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। মিছিলের পেছন থেকে হামলার সময় ওসি আলী মাহমুদ নিজেও সাদা পোষাকে ছিলেন। যা নিচের ছবিতে স্পষ্ট বুঝা যাচ্ছে।

এরপর তিনি একজন শিবির কর্মীকে আটক করতে সক্ষম হন। এবং ফুটপাথের উপরেই শিবির কর্মী সামির উপর অমানবিক নির্যাতন করেন।

চেক পেলো টি-শার্ট পরিহিত কোতোয়ালী থানার ওসি আলী মাহমুদ জামায়াতের মিছিলের পেছন থেকে নেতা-কর্মীদের গ্রেফতারের চেষ্টা করছেন। ছবি: বাংলানিউজ২৪

শিবির কর্মীর উপর অমানবিক নির্যাতন চালানোর পর তাকে পোষাকধারী পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করেন তিনি।


এরপর পোষাকধারী পুলিশ সদস্যরাও ওই শিবির কর্মীর ওপর চালায় অমানবিক নির্যাতন।

এভাবে জামায়াতের শান্তিপূর্ণ মিছিল ছত্রভঙ্গ করে গ্রেফতার করা হয় আরও এক জামায়াত কর্মীকে। তার নাম ফিরদাউস।


শিবির কর্মী সামির ও জামায়াত কর্মী ফিরদাউসকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হলে তাদের উদ্ধার করতে তৎপর হয়ে ওঠে তাদের সহযোদ্ধা রাজনৈতিক কর্মীরা।


তাদের দিকে মুহুর্মুহু রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ সদস্যরা।

জামায়াতের মিছিলে গুলি ছুড়ছে পুলিশ। ছবি: প্রথম আলো

জামায়াত-শিবির কর্মীরা পুলিশের হামলার এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে গেলে শুরু হয় নাটকের মঞ্চ সজ্জার কাজ। যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মিছিলে হামলায় অংশগ্রহণকারী আরেক পুলিশ সদস্য। তিনি বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে। ওসি মোহাম্মদ আলী মাহমুদ এর মতই সাদা পোষাকে হামলা করেন জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিলে। জামায়াত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ডিসি (উত্তর) আজবাহার আলীর নির্দেশে নিজেই পুলিশের একটি ইয়ামাহা-এফ জেড মডেলের মোটরসাইকেল ভাংচুর করেন।


ছবিতে মোটরসাইকেল ভাংচুরকারী সাদা পোষাকের পুলিশ নিশু লাল দে’র পরিহিত টি-শার্ট, প্যান্ট, বাঁ-হাতে পরিহিত স্মার্ট ঘড়ি ও জুতার দিকে ভালোভাবে দৃষ্টি রাখলেই বিষয়টি আরও স্পষ্ট হবে। এসময় তাকে শিবিরকর্মীদের মত প্যান্ট ভাঁজ করে টাখনু গিরার উপরে উঠিয়ে রাখতে দেখা যায়।

বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে মোটরসাইকেল ভাংচুর করতে গিয়ে অথবা কোনো জামায়াত কর্মীকে আটক করতে গিয়ে বাঁ হাতের কবজিতে হয়তো সামান্য চোট পেয়েছেন। যা পরবর্তীতে পুলিশের উপর জামায়াত কর্মীদের হামলা বলে নাটক সাজানো হয়েছে। এখানে লক্ষ্য করে দেখুন মোটরসাইকেল ভাংচুরকারীর টি-শার্ট, প্যান্ট, টাখনু গিরার কাছে প্যান্টের ভাঁজ এবং হাতের স্মার্ট ঘড়ি ঠিক আছে কিনা?

এ দেখুন তো জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে সাদা পোষাকে হামলাকারী সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে গংদের চিনতে পারছেন কিনা? হুম, মিছিলে সশস্ত্র হামলা করে তারাই আবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে এসেছেন। এবং দালাল মিডিয়াগুলোর সামনে ফটো সেশন করেছেন। এবং তাদের এই খবর ছড়িয়ে দেয়ার দায়িত্ব দিয়েছেন যেন তারা তাদের পত্রিকা ও টিভি চ্যানেলে এই খবর প্রচার করেন যে, ‘সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২।’ কিংবা ‘সিলেটে শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ২।’

এবার এই শিরোনামগুলো লিখে গুগলে সার্চ দিয়ে নিজেই চমক দেখুন। আমাদের দেশের সাংবাদিক ও গণমাধ্যমগুলো জামায়াতে ই্সলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে কিভাবে তথ্যসন্ত্রাস চালায় তার জ্বলন্ত উদাহরণ নিজেই দেখতে পাবেন।

 

এবার একটু কষ্ট করে এখানে সংযুক্ত দ্বিতীয় ছবিতে ফিরে যান। লক্ষ্য করুন, জামায়াতের মিছিলে সাদা পোষাকে কোতোয়ালী থানার ওসি যখন হামলা করেন তখন পুলিশের সাদা মোটরসাইকেলটি রাস্তার পাশেই উল্টো দিকে মুখ করে দাঁড় করানো ছিল। যার পেছনের অংশ ছবিতে দৃশ্যমান। জামায়াতের মিছিল ওই মোটরসাইকেল অতিক্রম করলেও কেউই সেটি স্পর্শও করেনি। অথচ, ৮ম ছবিতে দেখুন সাদা পোষাকের পুলিশ নিশু লাল দে টাখনুর উপরে প্যান্ট পরে এসে মোটরসাইকেলটি ভাংচুর করে কিভাবে তার অভিযোগ জামায়াত নেতা-কর্মীদের উপর চাপিয়ে দিল! কিভাবে মিছিলে পুলিশ হামলা করে উল্টো জামায়াত শিবির নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা করেছে বলে চালিয়ে দিল!

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে যাওয়ার পর পরই তোলা হয় এই ছবি। দেখুন তো ওসি আলী মাহমুদ, ফাঁড়ি ইনচার্জ নিশু লাল দে কিংবা তাদের সাঙ্গপাঙ্গদের সহাস্য বদন দেখে কি প্রমাণিত হয় না যে, এখানে মূলত আহত হয়ে চিকিৎসা নিতে নয় বরং প্রতিবাদী জামায়াত কর্মীদের ফাঁসাতে নেপথ্যে কারও ইশারায় তারা একটি নাটক মঞ্চস্থ করতে এখানে এসেছেন?

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD