শনিবার, জুলাই ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

হাসিনার চক্রান্তে ২০ দল ছাড়লো জমিয়াত

জুলাই ১৫, ২০২১
in slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

সম্প্রতি ইসলামী ঐক্যজোটের পর এবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে কওমি মাদ্রাসাভিত্তিক প্রাচীন ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বুধবার (১৪ জুলাই) পুরানা পল্টনে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।

করোনা মহামারির মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এমন সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল সমালোচনা। হঠাৎ করে এমন জোট ভাঙার সিদ্ধান্তকে সরকারি চক্রান্ত হিসেবে দেখছেন রাজনৈকিক বিশ্লেষকরা। তারা বলছেন, বিরোধী দলীয় জোটকে ভাঙতে এই মহামারির মতো সময়ে ক্ষমতাসীন দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর আগেও ইসলামী ঐক্যজোটের সাথে বিভিন্ন দফায় মিটিং করে তাদেরকে ২০ দল ছাড়তে বাধ্য করে। এবারও একই পন্থা অবলম্বন করেছে।

দেখা গেছে, এর আগেও সরকারের ইশারায় যেসব সংগঠন ২০ দল থেকে বেরিয়ে গেছে সবগুলোই এখন ছিন্নমূল রয়ে গেছে। তারা এখন কোথাও আশ্রয় পাচ্ছে না। সমালোচকরা বলছেন, শেখ হাসিনার এসব চক্রান্ত-ষড়যন্ত্রের সর্বশেষ নিদর্শন হল-২০ দলীয় জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের বেরিয়ে যাওয়ার ঘোষণা।

একাধিক সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশেই তারা বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। কওমী মাদরাসার আলেম দ্বারাই মূলত সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। আর ইদানিং কওমী মাদরাসার আলেম ওলামা ও শিক্ষার্থীরেকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য সরকার যা করছে তা সকলের চোখের সামনে পরিষ্কার। আর কওমী মাদরাসা ভিত্তিক পুরনো রাজনেতিক সংগঠন হল জমিয়তে উলামায়ে ইসলাম। কওমী মাদরাসার আলেমরা যাতে বিএনপি-জামায়াতের সাথে কোনো সম্পর্ক না রাখতে পারেন সেই জন্যই সরকার জমিয়তকে ২০ দলীয় জোট থেকে সরিয়েছে।

সূত্রটি বলছে, ২০ দল ছাড়ার ঘোষণা দেয়ার আগে সংগঠনটির নেতারা স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেছেন।

রাজনৈতিক মহল বলছেন, দেশে প্রাণঘাতী করোনা মহামারি চলছে। প্রতিদিন কয়েকশ মানুষ মারা যাচ্ছে এবং ১৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। করোনার কারণে স্থবির হয়ে পড়েছে দেশের অর্থনীতি। প্রতিদিন মানুষ কর্মহীন হচ্ছে। খাবারের অভাবে অসহায় দিনমুজুর মানুষ এদিক সেদিক ছোটাছুটি করছে। করোনা নিয়ন্ত্রণে কথিত লকডাউনের কারণে মানুষের জীবনযাত্রা আরও অসহণীয় হয়ে উঠেছে। মহামারি থেকে বাচার জন্য মানুষ যখন হাহাকার করছে-তখনো থেমে নেই শেখ হাসিনার ষড়যন্ত্র-চক্রান্ত। এই কঠিন সময়েও তিনি দেশের বিরোধীদলগুলোকে নিশ্চিহৃ করার জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার সমালোচনা যারা করে তারাই তার প্রধান টার্গেট। এক্ষেত্রে শেখ হাসিনার প্রধান শুত্রু হল বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এই জোটকে ভেঙ্গে টুকরো টুকরো করার জন্য শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে অপতৎপরতা চালিয়ে আসছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Small Guide to 100 percent free Revolves 29 40 free spins no deposit required Incentives Within the Better Casinos Canada

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD