শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

‘বাংলাদেশে গুমের মহড়া শেষ হবে কবে?’

জুন ১৬, ২০২১
in slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, সকল নাগরিকের আইনি নিরাপত্তা পাওয়া জন্মগত অধিকার। বছরের পর বছর ধরে নাগরিক অধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বর্তমান কর্তৃত্ববাদী সরকার বিরোধী মত দমনে ব্যস্ত রয়েছে।

আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে `বাংলাদেশে গুমের মহড়া শেষ হবে কবে?‘ শিরোনামে তিনি এসব কথা লিখেন।

তিনি লিখেছেন, বেদনাদায়ক এই অধ্যায়ে হাজারো নাম ও হাজারো পরিবারের বুকফাটা কান্না জড়িয়ে আছে। কাঁদছেন মা, কাঁদছেন বাবা, চোখের পানি ঝরছে স্ত্রীর। গুম হয়ে যাওয়া ব্যক্তির সন্তানের হৃদয়ের কান্না দেশের আকাশ-বাতাসকে ভারী করে তুলেছে। আপনজনেরা জানতেও পারছেন না গুম হওয়া ব্যক্তিটির অপরাধ কি। তারা কি জীবিত নাকি দুনিয়া থেকে চলে গেছেন। কেউ কেউ এখন গুম হওয়া ব্যক্তির আশা ছেড়ে দিয়ে প্রিয়জনের কবরের সন্ধানে আছেন। কত বেদনাদায়ক এ বিষয়।

গুমের সাথে জড়িত ব্যক্তিরা একটি বারও কি ভেবে দেখবে না, তারা কত বড় অপরাধ করছে? এ ধরনের গুমের ঘটনা শুধু বেদনাদায়ক নয়, দেশের সংবিধান বিরোধী, আইনের চরম পরিপন্থী ও নিঃসন্দেহে মানবতাবিরোধী অপরাধ।

সরকারের কাছে গুম হওয়া সকলের সন্ধান চেয়ে জামায়াত আমীর লিখেছেন, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। সকলের  সন্ধান দিন, তাদেরকে ফিরিয়ে দিন এবং আপনজনদের অভিশাপকে ভয় করুন। মজলুমের অভিশাপ সরাসরি আল্লাহ্‌ তায়ালার কাছে পৌঁছে যায়। কেউ নির্দিষ্ট অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে রাষ্ট্র আইনগত পদক্ষেপ নিতে পারে। গুম করার অধিকার কারোরই নেই।

জামায়াত আমীরের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

বাংলাদেশে গুমের মহড়া শেষ হবে কবে??

সকল নাগরিকের আইনি নিরাপত্তা পাওয়া জন্মগত অধিকার। বছরের পর বছর ধরে নাগরিক অধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বর্তমান কর্তৃত্ববাদী সরকার বিরোধী মত দমনে ব্যস্ত রয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, উর্ধ্বতন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আযামী ও ব্যারিষ্টার আরমান থেকে শুরু করে তরুন ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান পর্যন্ত এসে আপাতত পৌঁছেছে।

বেদনাদায়ক এই অধ্যায়ে হাজারো নাম ও হাজারো পরিবারের বুকফাটা কান্না জড়িয়ে আছে। কাঁদছেন মা, কাঁদছেন বাবা, চোখের পানি ঝরছে স্ত্রীর। গুম হয়ে যাওয়া ব্যক্তির সন্তানের হৃদয়ের কান্না দেশের আকাশ-বাতাসকে ভারী করে তুলেছে। আপনজনেরা জানতেও পারছেন না গুম হওয়া ব্যক্তিটির অপরাধ কি। তারা কি জীবিত নাকি দুনিয়া থেকে চলে গেছেন। কেউ কেউ এখন গুম হওয়া ব্যক্তির আশা ছেড়ে দিয়ে প্রিয়জনের কবরের সন্ধানে আছেন। কত বেদনাদায়ক এ বিষয়।

গুমের সাথে জড়িত ব্যক্তিরা একটি বারও কি ভেবে দেখবে না, তারা কত বড় অপরাধ করছে? এ ধরনের গুমের ঘটনা শুধু বেদনাদায়ক নয়, দেশের সংবিধান বিরোধী, আইনের চরম পরিপন্থী ও নিঃসন্দেহে মানবতাবিরোধী অপরাধ।

রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। সকলের সন্ধান দিন, তাদেরকে ফিরিয়ে দিন এবং আপনজনদের অভিশাপকে ভয় করুন। মজলুমের অভিশাপ সরাসরি আল্লাহ্‌ তায়ালার কাছে পৌঁছে যায়। কেউ নির্দিষ্ট অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে রাষ্ট্র আইনগত পদক্ষেপ নিতে পারে। গুম করার অধিকার কারোরই নেই।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD