বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘জঙ্গি-তালেবান’ আখ্যা দিয়ে এখন বৈঠক কেন?

মে ৫, ২০২১
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

হেফাজতে ইসলাম এক সময় ছিল শেখ হাসিনা ও তার দলের কাছে মধুর হাড়ি। তাদেরকে গণভবনে ডেকে নিয়ে বিরিয়ানি খাইয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভা করে তাদের কাছ থেকে কওমী জননী উপাধি নিয়েছেন। তাদেরকে সনদ দিয়েছেন। অনুগত কিছু হেফাজত নেতাকে নগদ অর্থসহ নানা সুযোগ সুবিধা দিয়েছেন। এছাড়া কথায় কথায় হেফাজত নেতাদের কত উচ্চ প্রশংসা।

এখন প্রশ্ন হল-এই জঙ্গি, তালেবান, নাশকতাকারী, সন্ত্রাসী ও আইএসআই এর এজেন্ট আখ্যা দিয়ে তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বার বার বৈঠক করছেন কেন?

এছাড়া কথিত সহিংসতা, তাণ্ডব, নাশকতার নামে হেফাজতের সব কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা অপরাধী হয়ে থাকলে আদালতে বিচার হবে। সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারাও বলছেন-হেফাজতকে আর ছাড় দেবে না। ছাড় না দিলে প্রতিদিন তাদের সাথে বৈঠক কিসের?

জানা গেছে, মামুনুল হককে গ্রেপ্তারের পরই হেফাজতের কয়েকজন শীর্ষনেতার সাথে রাতে অতি গোপনে নিজ বাসায় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও পরবর্তীতে বৈঠকের বিষয়টি গণমাধ্যমের কাছে চলে আসে। তবে, গণমাধ্যমের কাছে তারা বৈঠকের আলোচনার বিষয় নিয়ে কিছুই বলেননি।

এরপর গত সোমবার রাতে হেফাজতের সরকারপন্থী হিসেবে পরিচিত মঈনুদ্দিন রুহি, মুফতি ফয়জুল্লাসহ আর কয়েক জনের সাথে অতিগোপনে নিজ বাসায় বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে ঢাকায় এসেছেন হাটহাজারী মাদরাসার কয়েকজন শিক্ষক। জানা গেছে রাতেই তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হেফাজত নেতাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর এসব বৈঠকের উদ্দেশ্য হল-হেফাজতের বর্তমান নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে শুধু হেফাজত থেকে নয়, কওমী অঙ্গনের সকল সংগঠন থেকে বাদ দেয়া। কওমী মাদরাসার অনুগত লোকদের দিয়ে হেফাজতের নতুন কমিটি গঠন করা।

সম্পর্কিত সংবাদ

জাতীয়

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • গুম-খুন-ধর্ষণের সূচনা করেছিলো শেখ মুজিব!

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD