মঙ্গলবার, মে ৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

লঞ্চডুবিতে ৩৫ প্রাণহানি: হাসিনার আত্মীয় হওয়ায় মামলা নেয়নি পুলিশ!

এপ্রিল ৭, ২০২১
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

সরকারের কথিত লকডাউন আর হেফাজত নেতা মামুনুল হকের ঘটনায় চাপা পড়ে গেল নারায়ণগঞ্জে লঞ্চ ডুবে ৩৫ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনা। এত বড় একটা দুর্ঘটনা ঘটলেও এটা নিয়ে সরকারের কোনো মন্ত্রী-এমপি কথা বলছেন না। অবস্থা দেখে মনে হচ্ছে-বিষয়টিকে তারা মাটিচাপা দিতে চাচ্ছেন।

তারপর ফলাও করে প্রচার করছে না গণমাধ্যমগুলোও। কেন এত বড় একটা দুর্ঘটনা ঘটলো? লঞ্চটিকে ধাক্কা দেয়া সেই কার্গো জাহাজটির মালিক কে? জাহাজটি কি অনুমোদন প্রাপ্ত? চালকের কি লাইসেন্স ছিল? এতগুলো মানুষ মারা যাওয়ার পরও মামলা হল না কেন? মালিককে এখনো গ্রেফতার করা হচ্ছে না কেন? জাহাজটি কেন আটক করা হয়নি? সরকার এসব বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? একটি পত্রিকা ছাড়া দেশের কোনো গণমাধ্যই এসব প্রশ্ন তুলছে না।

জানা গেছে, ডুবে যাওয়া এমএল সাবিত আল হাসান নামের লঞ্চটিকে ধাক্কা দিয়েছিল শেখ পরিবারের সন্তান বাগেরহাট-২ আসনের এমপি সাহরান নাসের তন্ময়ের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি এসকেএল-৩। জাহাজটি গত মার্চ মাসে মাত্র নিবন্ধন পেয়েছে। নৌপথে চলাচলের জন্য এখনো অনুমোদন পায়নি। ক্ষমতার প্রভাবে অনুমোদন ছাড়াই জাহাজটি চলাচল শুরু করে।

সবচেয়ে লক্ষণীয় বিষয় হল-এই জাহাজ চালানোর মতো যোগ্যতা সম্মপন্ন চালকও ছিল না। আইন অনুযায়ী- দেড় হাজার ব্রেক হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের জাহাজ চালানোর জন্য ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার অফিসার লাগে। সেখানে এমপি তন্ময় তার জাহাজের জন্য একজন প্রথম শ্রেণির মাস্টার নিয়োগ দিয়েছিল।

এই দুর্ঘটনার পর ডুবে যাওয়ার লঞ্চের মালিক আলাল হোসেন মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ। বরং একজন এস আই উল্টো তাকে আটক করার হুমকি দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটা ধামাচাপা দেয়ার জন্য সরকারের পক্ষ থেকেই চেষ্টা করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশেই নৌথানা মামলা নেয়নি। আর এমপি সাহরান নাছের তন্ময় শেখ পরিবারের সন্তান হওয়ায় পুলিশও এনিয়ে কোনো তৎপরতা দেখাচ্ছে না।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD