রবিবার, মার্চ ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি হাসিনার পরীক্ষিত বন্ধু!

নভেম্বর ২৫, ২০২০
in Home Post, slide
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

শেখ হাসিনাসহ তার দলের নেতারা বরাবরই দাবি করে আসছে যে, ভারত হলো বাংলাদেশের সকল পরীক্ষায় উত্তীর্ণ বন্ধু। তাদের মতে-বাংলাদেশের সাথে কোনো পরীক্ষায়ই ভারত ফেল করেনি। যার কারণে তারা মাঝে মধ্যে ভারত-বাংলাদেশ সম্পর্ককে স্বামী-স্ত্রী ও রক্তের সম্পর্ক বলে দাবি করে থাকে।

শেখ হাসিনা ও তার দলের ভারতীয় দালালরা মুখি দাবি করলেও ভারত কি আসলেই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধু? নাকি হাসিনা তার ক্ষমতার জন্য ভারতকে নিজেদের পাশে রাখার জন্য এসব বলছে?

একজন প্রকৃত বন্ধুর প্রথম পরিচয় হচ্ছে-বিপদের সময় বন্ধুর পাশে দাড়ানো। সেই অর্থে ভারত কি বন্ধুর পরিচয় দিতে পেরেছে? ভারত কি কখনো বিপদের সময় বাংলাদেশের পাশে এসে দাড়িয়েছে? বিগত ৫০ বছরের মধ্যে এমন নজির খুঁজে পাওয়া যাবে না।

বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় বিপদ হচ্ছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। ৮ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়ার চার বছর চলছে। রোহিঙ্গাদের কারণে এখন বাংলাদেশের পর‌্যটন নগরী হিসেবে পরিচিত কক্সবাজার ধংস হয়ে যাচ্ছে। টেকনাফ-উখিয়া উপজেলাগুলো বনভুমি হারিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে।

কিন্তু রোহিঙ্গাদেরকে তাদের জন্মস্থান মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো উদ্যোগই নেই।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা মাঝে মধ্যে উদ্যোগ নিলেও প্রভাবশালী দেশগুলো এতে ভেটো প্রদান করে।

বাংলাদেশের মানুষ আশা করছিল যে, প্রতিবেশি দেশ ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাড়াবে। মিয়ানমার এবং আন্তর্জাতিক মহলের ‍উপর চাপ সৃষ্টি করবে।কিন্তু এদেশের মানুষের সেই আশাকে ভুল প্রমাণ করলো ভারত।

ভারত মুখে মুখে রোহিঙ্গা সংকট নিরসনে সব কিছু করবে বলে ঘোষণা দিলেও বাস্তবে করছে উল্টোটা। রোহিঙ্গা ইস্যুতে ভারত একেবারে রহস্যজনক ভুমিকা পালন করছে। জাতিসংঘে বিভিন্ন সময় মিয়ানমারের বিরুদ্ধে কোনো রেজুলেশন পাস করতে চাইলে সেখানে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি।

সর্বশেষ গত সপ্তাহে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩২ দেশ। কিন্তু সেই প্রস্তাবে ভারত ভোট দেয়নি।

এটা থেকে বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু নয়।বিপদের সময় যে পাশে এসে দাড়ায়নি তাকে কোনোভাবেই পরীক্ষিত বন্ধু বলা যায় না।

শেখ হাসিনাসহ তার দলের দালালরা শুধু নিজেদের স্বার্থেই ভারতকে প্রকৃত বন্ধু বলে দাবি করছে।ভারত বাংলাদেশের মানুষের বন্ধু নয়।বাংলাদেশের কোনো বিপদের সময় ভারত পাশে দাড়ায়নি।

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD