বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভূমিমন্ত্রীর নির্দেশে গুম হয়েছিলো সাংবাদিক সারোয়ার

নভেম্বর ২, ২০২০
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

গুম হওয়ার চার দিনের মাথায় সেই সাংবাদি সারোয়ারকে খালের মধ্যে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধার হওয়রা পরে মাঝে মাঝে ভুল বকছিলেন গোলাম সরোয়ার। তিনি বলছিলেন, ‘আমি আর নিউজ করবো না ভাই প্লিজ… আমি আর নিউজ করবো না ভাই…।’ এ ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সবার মনে একটাই প্রশ্ন কেন সংবাদিক সারোয়ারকে গুম করা হয়ছিলো? এর নেপথ্যে আসলে কি?

পরিবার বলছে, বেশ কয়েকদিন ধরে গোলাম সরোয়ারকে নিউজ সংক্রান্ত বিষয়ে ফোন করে হুমকি দেয়া হচ্ছিল। তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

জানা যায়,  : চট্টগ্রামের আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য ও এবং সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করে গোলাম সরোয়ার। সম্প্রতি ভূমিমন্ত্রী ও তার ভাইয়ের অপরাধ কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন করায় তাকে গুম করা হয়েছিলো।

অনুসন্ধান বলছে, দীর্ঘ দিন ধরে চট্টগ্রামে ব্যবসায়ীর জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর ভাই আনিসুজ্জামান। তার এসব কৃত্তি প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরে সারোয়ার।

প্রতিবেদনে লেখা হয়, চট্টগ্রামে ব্যবসায়ীর জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর ভাই আনিসুজ্জামান। নগরীর সার্সন রোডের জেএস কনস্ট্রাকশন লিমিটেড এর চলমান একটি ফ্ল্যাট প্রকল্পের জায়গা নিজের বাউন্ডারি ওয়াল যুক্ত করে দখলের চেস্টা করছে। প্রকল্পের জায়গায় কাজ করতে গেলে হত্যার হুমকিও দেয়া হয়েছে এই বব্যবসায়ীকে।

জানা যায়, জনৈক মেজবাউদৌল্লার কাছ থেকে নগরীর সার্সন রোড এলাকায় ফ্ল্যাট প্রকল্প করার জন্য চুক্তিবদ্ধ হয় ডেভেলপার প্রতিষ্টান জে এস কনস্ট্রাকশন লিমিটেড। নিয়ম অনুযায়ী সমস্ত কার্যক্রম সম্পন্ন করে জেএস কনস্ট্রাকশন লিমিটেড। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে অনুমতির আবেদন করে জেএস কনস্ট্রাকশন। দুই ভাইয়ের যৌথ বিল্ডিংয়ের একটি অংশের উন্নয়ন কাজ হওয়াতে পুরাতন বিল্ডিং অপসারণে সিডিএ বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে ডিজাইন করা হয়, চুয়েট থেকে ব্যাটিং করে নেয়া হয় নকশা। সে অনুসারে উক্ত জায়গা থেকে পুরাতন বিল্ডিং অপারেশন করে চলতি বছরের ২৫ শে ফেব্রুয়ারি প্রতিবেদন দেয়া হয়। এ সময় থেকে উক্ত জায়গা দখলে নিয়ে জেএস কনস্ট্রাকশন কাজ করার প্রক্রিয়া চলমান রেখেছে।

মহামারি করোনা ভাইরাসের কারণে কাজ শুরুতে বিলম্বিত হলেও জায়গাটি দখলে রেখেছে জেএস কনস্ট্রাকশন। কিন্তু গত সোমবার রাতে উক্ত জায়গায় বাউন্ডারি ওয়াল ভাঙা অবস্থায় দেখতে পেয়ে থানায় জিডি করে জেএস কনস্ট্রাশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর ভাই আনিসুজ্জামান তার বাউন্ডারি ওয়ালের সাথে জায়গাটির বাউন্ডারি ওয়াল যুক্ত করে দিতে জেএস কনস্ট্রাকশনের জায়গায় অনুপ্রবেশ করে। শুধু তাই নয় বেশি বাড়াবাড়ি করলে হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেন জেএস কনস্ট্রাকশন এর চেয়ারম্যান মোঃ শাহেদ।

সূত্র বলছে, ভূমিমন্ত্রীর এসব অপকর্ম ফাঁস করায় ক্ষিপ্ত হয়ে সারোয়ারকে প্রাণনাশের হুমকি দেয়। তারপরেও সাংবাদিক যখন পাত্তা না দেয় তখনই গুম করে নিয়ে যায় ভূমিমন্ত্রীর গুম বাহিনী।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD