রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সাহেদকে নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার!

জুলাই ১৪, ২০২০
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

দেশের এই ক্রান্তিকালেও থেমে নেই আওয়ামীলীগের অপকর্ম। করোনার মত স্পর্শকাতর বিষয় নিয়েও তারা মেতে উঠেছে জালিয়াতি তৎপরতায়। দেখা গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাহেদের রিজেন্ট কাণ্ডের পর আবার নতুন করে সমালোচনায় জন্ম নিয়েছে প্রতারক সাবরিনা।

করোনার নমুনা পরীক্ষার নামে প্রতারণা করেছেন এই সাবরিনাও। তবে দুজনের বেলায় ক্ষমতাসীন দলের আইনশৃঙ্খলা বাহিনীর দেখা গেছে ভিন্ন তৎপরতা। সাবরিনাকে ইতিমধ্যে গ্রেফতার করলেও রিজেন্টে কাণ্ডের এক সপ্তাহ পার হলেও গ্রেফতার দেখানো হয়নি সাহেদকে।

জনমনে একটিই প্রশ্ন-সাহেদ কোথায়? এত বড় প্রতারণার পরও সরকার তাকে গ্রেফতার করছে না কেন? সাহেদ কি আসলেই গ্রেফতার হবে? নাকি ইজ্জত বাচাতে সরকার তাকে রাতের আধারে সীমান্তের উপারে পাঠিয়ে দেবে?

গণমাধ্যমের তথ্য বলছে, রিজেন্ট সাহেদ কমলগঞ্জে অবস্থান করছে এমন গুঞ্জনে তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাহেদ মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর সীমান্ত দিয়ে ভারত যেতে পারে সন্দেহে কমলগঞ্জের শমশেরনগরে আকস্মিক পুলিশি তৎপরতা শুরু হয়।

সোমবার সন্ধ্যা থেকে শমশেরনগর চৌমুহনা থেকে ভারতের ত্রিপুরাগামী সড়কের মুখে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দাঁড়িয়ে যানবাহন তল্লাশি শুরু করেন। সেইসঙ্গে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন রেস্ট হাউজে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

পুলিশের এই তৎপরতাকে নাটকীয় হিসেবে দেখছেন সমালোচকরা। তারা বলছেন সাহেদকে আগে থেকেই গ্রেফতার করা হয়েছে। সাহেদের সাথে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত থাকায় সিদ্ধান্ত নিতে পারছে না তারা।

বিভিন্ন সূত্র বলছে, সাহেদকে নিয়ে গণভবন থেকে কোন সিদ্ধান্ত আসেনি। যার কারনে আইন শৃঙ্খলা বাহিনীও সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাবে দলের শীর্ষ পর্যায়ের নেতারা সাহেদকে ক্রসফায়ারের দাবি তুলেছেন। তারা বলছেন, তাকে ক্রসফায়ারে না দিয়ে ফেঁসে যেতে পারেন বহু নেতা। অন্যদিকে আরেকটি মহলের দাবি তাকে ক্রসফায়ারে না দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হোক। তাহলে সাপও মরলো লাঠিও ভাঙলো।

সমালোচকরা বলছেন, সাহেদকে গ্রেফতার দেখাতে পারে পুলিশ। গ্রেফতারের পর বলা হবে যে, সাহেদ পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। সাহেদকে আজ রাতে কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতেও পাঠিয়ে দিতে পারে। তবে, এটা হওয়ার সম্ভাবনা কম। গ্রেফতার দেখানোর সম্ভাবনাই বেশি। তবে কেউ কেউ বলছেন, সাহেদকে ক্রসফায়ারেও দিতে পারে।

ভিন্ন একটি সূত্র দাবি করছে, সরকারের সহায়তায় সাহেদ ইতমধ্যেই ভারতে পাড়ি জমিয়েছে। জনমনে বিভ্রান্তি ছড়াতে ও সাবরিনা ইস্যুকে চাপা দিতে সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারি করে নতুন নাটক সাজিয়েছে সরকার। সূত্র বলছে, আরও দুইদিন আগে সাতক্ষীরার বেনপল সীমন্ত দিয়ে ইতমধ্যে ভারত চলে গেছেন সাহেদ। তবে সরকারি সিদ্ধান্ত আসলে তার রফাদফা হবে বলেও সূত্রটির দাবি।

আরও পড়ুন।

ক্যাসিনো থেকে রিজেন্ট কাণ্ড সুবিধাভোগী শতাধিক সাংবাদিক!

চাঁদাবাজিতে লিপ্ত অনেক সাংবাদিক, ক্যাসিনো সুবিধাভোগী শতাধিক

গণভবন পর্যন্ত ছিল প্রতারক শাহেদের ক্ষমতার জোর!

অনুমোদনহীন হাসপাতালে করোনা টেস্ট, ভুয়া রিপোর্ট দিয়ে ধরা আ.লীগ নেতা

সাহেদকে র‌্যাব হেফাজতে রেখেই গ্রেফতারি পরোয়ানা নাটক!

সম্পর্কিত সংবাদ

জাতীয়

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD