শনিবার, মে ৩০, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ঢামেকের লুটপাটের ঘটনা চাপা দিতে ১৩ ঘন্টার নাটক!

জুলাই ৬, ২০২০
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ইস্যুর রাজনীতিতে এদেশে আওয়ামী লীগ ও দলটির প্রধান শেখ হাসিনা বরাবরই প্রথম স্থান অর্জন করেছে। একটি ইস্যুকে চাপা দিতে নতুন করে আরেকটি ইস্যুর জন্ম দেয়ার জন্য তারা খুবই দক্ষ ও অভিজ্ঞ। বিগত ১১ বছরে শেখ হাসিনা যত ইস্যুর জন্ম দিয়েছেন, স্বাধীনতার পর থেকে কয়েক সরকারের সবগুলো ইস্যু মিলিয়েও তার সমান হবে না। তবে, হাসিনার জন্ম দেয়া অধিকাংশ ইস্যুগুলোই ছিল খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট-দুর্নীতি, গুম, অপহরণের ঘটনাগুলোকে চাপা দেয়ার জন্য।

প্রাণঘাতী করোনা এসে শেখ হাসিনার কথিত উন্নয়নের ফুলানো বেলুনকে ফাটিয়ে দিয়েছে। বিশেষ করে স্বাস্থ্যখাত নিয়ে এতদিন ধরে শেখ হাসিনা ও তার চেলেরা যে ভাঙ্গা রেকর্ড বাজিয়ে আসছিল, করোনা এসে সব কিছু খুলে দিয়েছে।

একেবারে সর্বশেষ স্বাস্থ্যখাতের যে চিত্রটি দেশবাসীর কাছে দৃশ্যমান হয়েছে সেটা হল ঢাকা মেডিকেল কলেজের ২০ কোটি টাকার খাওয়া-থাকার বাজেট। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢামেক পরিচালক নাসিরুদ্দিন বিষয়টিকে অস্বীকার করলেও বিভিন্ন গণমাধ্যমে অনিয়মের সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে।

দেখা গেছে, হোটেলে না থেকেও তারা হোটেলে থাকার খরচ দেখিয়েছে। ঢামেকের কেন্টিন থেকে খাবার খেয়ে হোটেলে খাওয়ার ভাউচার দিয়েছে। এভাবে কৌশলে তারা সরকারি কোষাগারের কোটি কোটি টাকা লুটপাট করছে।

ঢাকা মেডিকেলের এই ২০ কোটি টাকা লুটপাটের ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। কঠিন এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে শেখ হাসিনা ও তার সরকার। কিন্তু শেখ হাসিনা এটাকে চাপা দিতে জন্ম দিলেন আরেক ইস্যু। বেছে নিলেন সদরঘাটে লঞ্চডুবির ঘটনাকে। সাজালেন এক জীবিত উদ্ধার নাটক।

পানির নিচে ডুবে থাকা লঞ্চ থেকে সুমন ব্যাপারী নামে এক লোককে জোর করে ধরে নিয়ে রাতের আধারে পানিতে নামিয়ে দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে তাকে উদ্ধার করলেন। গণমাধ্যমকে জানানো হলো-১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে নিয়ে ভর্তি করা হলো সলিমুল্লাহ মেডিকেল কলেজে।

হাসপাতালের ডাক্তাররাও বললেন-পানিতে ডুবে থাকার কোনো লক্ষণ তারা তার মধ্যে পাননি। কিন্তু হাসিনার অনুগত পুলিশ সদস্যরা দাবি করছেন তাকে উদ্ধার করা হয়েছে।

তারপর, সরকার গঠিত তদন্ত কমিটি কথা বলেছে উদ্ধার হওয়া সুমন ব্যাপারীর সাথে। তাদের সঙ্গেও সুমন ব্যাপারী একেক সময় একেক কথা বলেছেন। তার বক্তব্যে কোনো মিল পাননি তদন্ত কমিটি।

রাজনৈতিক বিশ্লেষকসহ সচেতন মানুষ মনে করছেন, সুমনের ঘটনা আরেক রেশমা নাটক। ঢাকা মেডিকেলের দুর্নীতির ঘটনাকে চাপা দিতেই সরকার পরিকল্পিতভাবে এই নাটক সাজিয়েছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD