• যোগাযোগ
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

রূপপুর থেকে বড় পুকুর চলছে হরির লুট!

জুন ২০, ২০১৯
in slide, Top Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

কখনও বালিশ, কখনও রেল আবার কখনও কয়লা চুরি এভাবে রাষ্ট্রীয় টাকা লোপাটের যেনো শেষই হচ্ছে না। পাবনার রূপপুরে অবস্থিত পারমাণবিক বিদ্যুকেন্দ্রের গ্রীন সিটির বালিশ কেলেংকারির পর এবার সামনে এসেছে রেলের চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বাসা মেরামত কেলেংকারি। আর বড় পুকুর কেলেংকারি বেশ পুরানো হলেও আবার নতুনভাবে লুট শুরু হয়েছে সেখানেও। বড়পুকুরিয়া কয়লা খনিতে ট্রাস্টি বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তারা বিভিন্ন অযুহাতে ৪ কোটি ৬২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

খোজ নিয়ে জানা গেছে, স্টাফদের পেনশন প্রথা চালুসহ বেশকিছু সুবিধা এনে দেয়ার কথা বলে ২০১৪-১৫ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত তিন দফায় ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী বিধিবহির্ভূতভাবে এই অর্থ দিয়ে আসছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেয়ার কথা বলে এই অর্থ হাতিয়ে নিয়েছে তারা।

জানা যায়, যারা এইসব কর্মকাণ্ডে জড়িত তাদের এরই মধ্যে অন্যত্র বদলি করে দেয়া হয়েছে। কথা অনুযায়ী কাজ না হওয়ায় বেশকিছু দিন এ নিয়ে কানাঘুষা চলছিল। একপর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় ৮ এপ্রিল বড়পুকুরিয়া কয়লা খনির উপমহাব্যবস্থাপক জাফর সাদিকের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে।

এদিকে রেল সেক্টরেও থেমে নেই হরির লুট। রেলের চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বাসা মেরামতের জন্য সরকারি বরাদ্দ করেছে ২৮ লাখ টাকা।

জানা গেছে, চতুর্থ শ্রেণির কর্মচারীর বাসা মেরামতে ২৮ লাখ টাকা বরাদ্দ দেওয়ার পর গত ১৩ মার্চ আলমগীর, মনির হোসেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ জুয়েল ও মো. জসিম নামে কতিপয় ঠিকাদার রেলমন্ত্রী বরাবর একটি অভিযোগ দেন। অবশ্য ততদিনে মেরামত কাজ সম্পন্ন হয়ে যায়। অভিযোগকারীরা তাদের দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএমের পরিচয় ব্যবহার করে সাইফুল নামে এক ঠিকাদার কাজটি করেছেন। অধিকাংশ মেরামত কাজে দুর্নীতি হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

অনুসন্ধানে দেখা গেছে একজন কর্মচারীর বাসা মেরামতে ২৮ লাখ টাকা দেওয়া হয়নি। চার থেকে পাঁচটি পরিবারের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তিনি একাই এই খরচ দেখিয়েছেন। এবিষয়ে ঠিকাদার সাইফুলের মোবাইল ফোনেও একাধিকবার কল দেওয়া হয়। তিনিও রিসিভ করেননি।

অভিযোগ রয়েছে, সিআরবি এলাকায় রেলের ভিআইপি রেস্ট হাউস মেরামতের জন্য কয়েকটি ধাপে টেন্ডার ছাড়াই প্রায় ৮০ লাখ টাকার কাজ বরাদ্দ দেন প্রধান প্রকৌশলী আবদুল জলিল। এরই মধ্যে বেশ কিছু কাজ করিয়ে নিয়েছেন মৌখিক নির্দেশে। একই ঠিকাদারকে সব কাজ দেওয়ার আশ্বাস দিয়ে ২০ শতাংশ হারে অগ্রিম ঘুষও নিয়েছেন তিনি।

এইসব লুটপাট কাণ্ড নিয়ে চলছে নানা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন সজীব ওয়াজেদ জয়ের বেতন নিয়েও। ক্ষমতাসীন আওয়ামী লীগের উন্নয়নকে হাইস্যকর করে তারা বলেছেন, এ উন্নয়ন শুধুমাত্র পকেট ভর্তির উন্নয়ন। অনেকেই বলছেন, দেশে এখন আওয়ামী লীগময় উন্নয়ন হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD