সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘২ জানুয়ারি খালেদা জিয়া মুক্তি পাবেন’

ডিসেম্বর ৮, ২০১৮
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

কোন দয়া নয় বরং সুবিচারের মাধ্যমেই ২ জানুয়ারি বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন দেশের প্রখ্যাত বুদ্বিজীবী ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন হবে। ২ জানুয়ারি তারিখে খালেদা জিয়া মুক্তি পাবেন। তবে, তিনি মুক্ত হবেন ন্যায়বিচারের মাধ্যমে। কারও দয়ায় নয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী চালক দল-এর উদ্যোগে ‘নির্বাচন ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ গণতন্ত্রের কী হবে?’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার প্রতি কোনও দয়া চাই না, মুক্তিও চাই না। তার প্রতি সুবিচার চাই। সুবিচার হলেই তিনি মুক্তি পাবেন।

ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, এই সরকারের মত্যুঘণ্টা বেজে গেছে। নৌকা ডুবে যাচ্ছে ৩০ তারিখে। এক্ষেত্রে আপনাদের একটি মাত্র কাজ, ভোটকেন্দ্রে আর ভয় নয়। সব ভয় শেষ হয়ে গেছে।

ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ৮টা থেকে না, জনগণ ভোর পাঁচটা থেকে ভোটকেন্দ্রে যাবে। আর আপনাদের দায়িত্ব জনগণকে ভোট কেন্দ্রে পৌঁছানো। তিনি আরো বলেন, নির্বাচনে থাকবো না বা থাকছি না- এই অবাঞ্ছিত প্রশ্ন ভুলে যান।

সরকারের উন্নয়নের সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, এই সরকারের আমলনামায় আছে উন্নয়ন জোয়ার। আর এই উন্নয়ন হলো ইয়াবা উন্নয়ন। বিনা বিচারে হত্যা গুম খুনের উন্নয়ন।

সরকারের সমালোচনা করে এই নেতা আরও বলেন, যতই উন্নয়ন দেখিয়ে নির্বাচনকে কব্জা করার চেষ্টা করুন, আপনাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে।

তিনি বলেন, এই সরকারের যারা অপকর্ম করেছেন আপনাদের বলতে চাই, খালেদা জিয়ার মতো আপনাদের ভোগানো হবে না। আপনাদের জামিন দিয়ে দেওয়া হবে।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবির সভাপ‌তি‌ত্বে বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, ‌বিএন‌পির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিন ছিলেন।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্মীয় কারণে নয়, মুসলিম বিদ্ধেষ থেকেই গো রক্ষার জিগির

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD