রবিবার, মে ৩১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

পুলিশ হেডকোয়ার্টার্সে বসে ভোট কারচুপির ষড়যন্ত্র হচ্ছে

নভেম্বর ২০, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনের মতো আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোট কারচুপির ষড়যন্ত্র করা হচ্ছে।

আর এই ষড়যন্ত্র পুলিশ হেডকোয়ার্টার্সে বসে করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে পুলিশকে ব্যবহার করে নির্বাচনে কারচুপি করা হয়েছে। এবার জাতীয় নির্বাচনেও সেই রকম পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সে বসে এই পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা দাবি জানিয়েছিলাম বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বদলি করতে হবে অথবা তাদের ক্লোজ করতে হবে। কিন্তু তা করেনি।

‘এমনকি হেডকোয়ার্টার্সে বসে যারা নির্বাচনে কারসাজি করার পরিকল্পনা করছে, তাদেরও প্রত্যাহার করা হয়নি।’

বিএনপির মহাসচিব বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নির্বাচন কমিশনের যে দায়িত্ব রয়েছে, তার কোনোটিই পালন করছে না তারা।

তিনি বলেন, তফসিল ঘোষণার পরও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। জামিন নিতে গেলে তাদের জামিনও দেয়া হচ্ছে না।

মির্জা ফখরুল বলেন, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু তারা এর কোনো দায়িত্ব পালন করছে না।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD