মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর ফের নিখোঁজ ৫ ছাত্র

নভেম্বর ৫, ২০১৮
in slide, Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যনালাইসিস বিডি ডেস্ক

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা থেকে ডিবি পরিচয়ে ৫ ছাত্রকে তুলে নেওয়ার পর ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদেরকে আদালতে তোলা হয়নি বলে অভিযোগ করেছে নিখোঁজদের পরিবার। তারা অতি শীগ্রই তাদের সন্তানদের সন্ধান দাবি করেছেন।

সোমবার রাজধানীর ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন মিলনায়তনে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে দাবী করা হয় গত ৩০ অক্টোবর রাতের বিভিন্ন সময় তাদের সন্তানদেরকে সাদা পোশাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়।

নিখোঁজ ৫ ছাত্র হলেন- তিতুমীর কলেজের শিক্ষার্থী শাকির বিন হোসাইনকে (২৭) ও জহিরুল ইসলাম (২৮), ভাওয়াল কলেজের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম (২৫), ওমর ফারুক (২৫) ও আব্দুল্লাহ নোমান (২৫)।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়, গত ৩০ অক্টোবর প্রথমে তিতুমীর কলেজের শিক্ষার্থী শাকির বিন হোসাইনকে (২৭) টঙ্গীর কলেজ গেইট থেকে এক দল সাদা পোশাকধারী লোক ডিবি পরিচয় দিয়ে সাদা মাইক্রবাসে করে তুলে নিয়ে যায়। এরপর একে একে জহিরুল, নোমান, রবিউল ও ওমর ফারুককে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

পরিবারগুলো জানায়, ‘তুলে নেয়ার পর ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমাদের সন্তানদের আদালতে তোলা হয়নি এবং গ্রেপ্তারের কথাও স্বীকার করছেনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি। তারা বলেন, তুলে নেয়ার পরপরই থানায় খোঁজখবর নেই কিন্তু তারা গ্রেফতারের কথা অস্বীকার করে। পরের দিন ডিবি অফিসে খোঁজ নেই তারাও অস্বীকার করে।’

নিখোঁজের স্বজনরা জানান, ‘আমরা রাত দিন খোঁজাখুঁজি করছি, পুলিশের বিভিন্ন কর্মকর্তার কাছে মিনতি করেও ছেলের সন্ধান পাচ্ছি না। সন্তানদের জন্য পরিবারের মা-বাবারা এখন পাগল প্রায়। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আমাদের সন্তানরা পুলিশের কাছেই আছে। কিন্তু তারা অস্বীকার করছে।’

তারা বলেন, আমরা এখন নিরুপায় হয়ে আমাদের নিরপরাধ সন্তানদের সন্ধান পেতে জাতির বিবেক সাংবাদিক সমাজের দ্বারস্ত হয়েছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমাদের সন্তানদের নিরাপত্তা দাবি করছি। আমাদের আকুল আবেদন, আদালতের নির্দেশনা মোতাবেক তাদেরকে যেনো আদালতে উপস্থাপন করা হয়। তারা যেন নির্যাতন বা বিচারবহির্ভূত কোনো জুলুমের শিকার না হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, পরিবারের সদস্যরা জানান তাদের সন্তানরা কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না। এরপরও তারা যদি সত্যিই কোন অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে আদালতে বিচারের সম্মুখীন করা হোক। আমরা আপনাদের মাধ্যমে জাতীয় মানবাধিকার সংগঠনসহ দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমার সন্তানদের আইনের আশ্রয় পাবার অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা অসহায় পিতা মাতা হিসেবে সন্তানদের সন্ধান পেতে সহায়তার জন্য সাংবাদিক, প্রশাসন ও সর্বোপরি সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD