• যোগাযোগ
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বাংলাদেশের হাই কমিশনারকে বরখাস্ত করতে পারে পাকিস্তান

অক্টোবর ১০, ২০১৮
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসানকে বরখাস্ত করতে পারে পাকিস্তান। পাকিস্তানের নতুন হাই কমিশনার সাকলাইন সায়েদাকে গ্রহণ করতে বাংলাদেশ অস্বীকৃতি জানাচ্ছে বলে পাকিস্তান এমনটা বিবেচনা করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সুপারিশ পাঠিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। অনলাইন পাকিস্তান টুডে এ খবর দিয়েছে।

এতে আরো বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি শুধু অবহিতই করেন নি। একই সঙ্গে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসানকে বহিষ্কারের সুপারিশ করেছেন। ওই প্রতিবেদনে আরো বলা হয়, ঢাকায় পাকিস্তানের নতুন হাই কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে সাকলাইন সায়েদাকে।

এ বিষয়ে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের সম্মতির অপেক্ষায় রয়েছে পাকিস্তান। কিন্তু আট মাস পেরিয়ে গেছে। পাকিস্তানের নতুন হাই কমিশনারের বিষয়ে অনুমোদন দেয় নি ঢাকা। কি কারণে, পাকিস্তানের হাই কমিশনারকে অনুমোদন দেয়া হচ্ছে না সে বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কারণও জানাচ্ছে না বলে বলা হয়েছে ওই রিপোর্টে।

ওদিকে হাই কমিশনার ইস্যুতে এরই মধ্যে বিভিন্ন মিডিয়ায় একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতেও বলা হয়েছে, পাকিস্তানের নতুন হাই কমিশনারকে অনুমোদন দিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার রফিউজামান সিদ্দিকী বলেছেন, এ বিষয়ে সম্মতি জানাতে বড়জোর এক মাস সময় লাগে। ‘এক্ষেত্রে ঢাকা যে বিলম্ব করছে তার অর্থ হলো বাংলাদেশ সরকার সাকলাইন সায়েদাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। এর কারণ অবশ্যই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনো পদক্ষেপ নিতে পারে না’। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানবিরোধী আখ্যায়িত করে রফিউজ্জামান বলেন, তিনি চলেন নয়া দিল্লির কথা মতো।

পাকিস্তানি মিডিয়ার এসব রিপোর্টের প্রেক্ষিতে পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বিদেশী কূটনীতিকদের প্রতি সম্মান দেখায় ঢাকা। সাবেক হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকী এ বিষয়ে যে মন্তব্য করেছেন তা একজন সাবেক সিনিয়র কূটনীতিকের কাছ থেকে আসা অচিন্তনীয় বলে আখ্যায়িত করা হয়েছে ওই বিবৃতিতে। এতে আরো বলা হয়, “(তার) ওই মন্তব্য অরুচিকর। কারণ, তিনি যা বলেছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন। প্রধানমন্ত্রী পাকিস্তানসহ সব বিদেশী কূটনীতিককে সব সময়ই উদারতার সঙ্গে দেখে থাকেন।”

তথ্যসূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • Have fun with the Best Gambling games During the Gambling establishment Classic

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD