• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

অশ্লীল ছবি ছড়ানোয় স্ত্রীর হাতে খুন ছাত্রলীগ নেতা

আগস্ট ১৭, ২০১৮
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম মহানগরীর ফয়সলেকে লেকভিউ আবাসিক হোটেলে কথিত স্বামী মাঈনুদ্দিন ওরফে শাহরিয়ার শুভ (২৯) কে গলা কেটে হত্যা করেছে চীন ফেরত চিকিৎসক স্ত্রী রোকসানা আক্তার পপি। বৃহস্পতিবার মধ্যরাতের এই ঘটনায় খুলশী থানা পুলিশের হাতে আটক হয়েছেন পপি। আটক পপি মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকার আবু আহম্মদের মেয়ে।

অন্যদিকে নিহত কথিত স্বামী শাহরিয়ার শুভ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯ নং শুভপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বালিরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন। ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, আটক পপি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। সে একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন। তবে এ হত্যার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

পপি স্বীকার করেন যে, শাহরিয়ার শুভর সাথে তার সম্পর্কটা ভাল যাচ্ছিল না। ফেসবুকে তার অশ্লীল ছবি ছড়িয়ে দিয়েছে শুভ। ফলে ক্ষিপ্ত হয়ে সে এই হত্যাকান্ড ঘটিয়েছে। তবে ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, কি কারণে খুন হয়েছে। আর কে কে খুন করেছে এই বিষয়ে অনুসন্ধান চলছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। শাহরিয়ার শুভর লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলশী থানায় আসা নিহত শাহরিয়ার শুভর বড়ভাই মো. জাফর বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে গলা কেটে করে হত্যা করা হয়েছে। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। যা একা একটি মেয়ের পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, পপি নামে একটি মেয়ের সাথে আমার ভাইয়ের সম্পর্ক ছিল। মেয়েটি বৃহস্পতিবার দুপুরে চীন থেকে দেশে এসেছে। আমার ভাই শাহ জালাল (র:) আন্তর্জাতিক বিমান বন্দরে রিসিভ করে তাকে নিয়ে চট্টগ্রামে আসে। আমাদের ধারণা মেয়েটি পরিকল্পিভাবে তার সহযোগিদের নিয়ে আমার ভাইকে গলা কেটে হত্যা করেছে।

শাহরিয়ার শুভর ঘনিষ্ট একটি সুত্র জানায়, শুভ ও পপির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ৩/৪ বছর আগে তারা গোপনে বিয়ে করে। কিন্তু পপির পরিবার এ বিয়ে মানতে রাজি হয়নি। তারা পপিকে জোরপূর্বক তালাক করিয়ে নেয়। পরে দেড় বছর আগে লেখাপড়ার জন্য পপিকে চীন পাঠিয়ে দেয়। পপি সেখানে ডাক্তারি পড়েন।

সূত্র আরও জানায়, চীনে থাকাকালে পপি মীরসরাই এলাকায় অপর এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এ খবর পেয়ে শাহরিয়ার শুভ ২/৩ দিন আগে শুভ পপির ওই প্রেমিককে খুঁজতে যায় চট্টগ্রামের একটি কোচিং সেন্টারে। সেখানে পপির সেই প্রেমিককে হুমকি-ধমকি দিলে পপি দেশে আসে।

বৃহস্পতিবার দুপুরে পপি ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছালে শাহরিয়ার তার এক বন্ধুকে নিয়ে প্রাইভেটকার যোগে ঢাকায় যায় রিসিভ করতে। পপি তখন প্রাইভেট কারে না এসে এবং শুভর বন্ধুর সাথে দেখা করতে অপরগতা প্রকাশ করে। শুভকে নিয়ে আলাদাভাবে বাসে করে চট্টগ্রাম আসে পপি। সরাসরি তারা ফয়স লেকের লেকসিটির লেকভিউ হোটেলে উঠে।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD