বুধবার, জুলাই ২৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

চট্টগ্রামে পুলিশি বাধায় ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড

জুন ২৪, ২০১৮
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

চট্টগ্রামে পর্যটন করপোরেশনের একটি মোটেলে একটি ইসলামি সংগঠনের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পুলিশ সেই অনুষ্ঠান থেকে সংগঠনটির দুই শতাধিক সদস্যকে গ্রেফতার করেছে।

শনিবার রাতে নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে অভিযান চালিয়ে তাদের পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করেছিলো ‘পারাবার সাংস্কৃতিক সংসদ’ নামে একটি ইসলামি সাংস্কৃতিক সংগঠন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন সাংবাদিকদের বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মোটেল সৈকতে আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।”

তিনি আরো বলেন, “ঈদ পুনর্মিলনীর নামে তারা সেখানে জড়ো হয়েছিল। তবে তারা পুলিশের কাছ থেকে কোন ধরনের অনুমতি নেয়নি। আমাদের কাছে সংবাদ ছিল জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে গোপন বৈঠকে বসেছে।”

আটকদের পরিচয় যাচাই-বাছাই চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোস্তাইন বলেন, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আগে মামলা ছিল তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এদিকে ইসলামি সাংস্কৃতিক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের বাধা ও গণগ্রেফতারের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছেন দেশের সচেতন সমাজ ও বিশিষ্টজনরা। তারা বলছেন, দুই শতাধিক মানুষ যেই অনুষ্ঠানে যোগ দিয়েছে সেটা কি করে গোপন বৈঠক হতে পারে? যে কোনো অনুষ্ঠানকে গোপন বৈঠক নাম দিয়ে গ্রেফতার আর হয়রানি করাটা পুলিশের অভ্যাসে পরিণত হয়েছে। কেবলমাত্র স্বৈরতান্ত্রিক দেশেই এমনটা হতে পারে। কোনো গণতান্ত্রিক দেশে এমনটা সমর্থন করা যায় না।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Finest First Put Added bonus Casinos Zero Betting ten Wager Totally free Gambling enterprise Bonuses

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Shell out By Cellular Gambling enterprises 2024 Spend From the Cell phone Costs

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ ইমাম হাসান আল বান্নার ৭৫ তম শাহদাতবার্ষিকী

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD