বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

‘ইসলামিক পেজে’ লাইক দেয়ায় ৫ ঢাবি শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

আগস্ট ১৮, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

‘আমাকে এক গ্লাস পানি দিন। তারপর আবার মারেন। না হলে আমি মারা যাব। প্রচণ্ড পানির পিপাসা লাগছে।’

বলছিলেন ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থী ফেসবুকে ‘ইসলামিক পেজে’ লাইক দেয়ায় তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করেছে হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ইসলামিক পেজে লাইক দেয়ায় তাদেরকে ছাত্রশিবির হিসেবে সন্দেহ করে মারধর করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হলের অতিথি কক্ষে তাদের মারধর করা হয় বলে জানা গেছে।

মারধরের শিকার ওই পাঁচ শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনী, মেহেদী, মাশরুর, ইরফান ও তৃতীয় বর্ষের গফ্ফার।

তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের কয়েকজন বন্ধু জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা ওই পাঁচ শিক্ষার্থীকে প্রথমে কিল-ঘুষি ও লাথি মারেন। পরে রড ও লাঠি দিয়ে মেরে রক্তাক্ত করেন। মারধরের সময় তাদের কাছে থাকা মোবাইল ও ম্যানিব্যাগ কেড়ে নেয়া হয়। মারধরের পর তাদের হলের সামনে ফেলে রাখা হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

মারধরের শিকার শিক্ষার্থী বনী বলেন, ‘আমি তাদের বলেছিলাম, আমাকে এক গ্লাস পানি দিন। তারপর আবার মারেন, না হলে আমি মারা যাব। প্রচণ্ড পানির পিপাসা লাগছে। আমি পানি চাইলে তারা আমাকে পানি দেয়নি। বরং তাঁরা আরো মেরে আমাকে রক্তাক্ত করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের সভাপতি জহির আহমেদ, ‘তারা (পাঁচ শিক্ষার্থী) শিবির করে, তাই তাদের মারধর করে পুলিশে দেয়া হয়েছে।’

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘আমি ঘটনাটি শুনছি। তাদের (মারধরের শিকার পাঁচ শিক্ষার্থী) ব্যাপারে থানায় যোগাযোগ করেছি। থানায় তাদের শিবির করার ব্যাপারে কোনো প্রমাণ পায়নি বলে আমাকে জানিয়েছে।’

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD