• যোগাযোগ
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘আমার দেয়া ছাগল মারা যায় নি, মানহানিও হয়নি’

আগস্ট ২, ২০১৭
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের খুলনা জেলার একজন প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাবার খবর সামাজিক মাধ্যমে শেয়ার করায় ওই প্রতিমন্ত্রীর মানহানি হয়েছে – এমন এক মামলায় স্থানীয় একজন সাংবাদিককে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের বিরুদ্ধে মামলাটি করেন স্থানীয় আরেক সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার।

তবে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এর পর বিবিসি বাংলাকে বলেন, এ ঘটনায় তার মানহানি হয়েছে বলে তিনি মনে করেন না।

‘সেটা আমি মনে করি না। আমার কাজ ঠিক থাকলে এতে কিছু আসে যায় না।’

বিবিসি বাংলার মিজানুর রহমান খানকে তিনি বলেন, তিনি যে ছাগল দিয়েছিলেন সেটা মারা যায় নি।

“আমি তো সবগুলি ছাগল দেই নাই। আমি যেটা দিয়েছি সেটা মারা যায নাই । মারা গেছে অন্য একটা ছাগল।”

এরকম একটা মামলায় একজন সাংবাদিককে গ্রেফতার করাটা কতটুকু যৌক্তিক হয়েছে? এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মি. চন্দ বলেন, “যৌক্তিকতা .. এ বিষয় সম্পর্কে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলেছি। যারা মামলা করেছে তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে – সেটা তো তাদের ব্যাপার। আমি তো কিছু বলতে পারবো না। ”

আইনি সুযোগ থাকলে এটা ‘মিট আপ’ করার ব্যাপারে উদ্যোগ নিতে পারেন বলে তিনি আভাস দেন। ‘লিটিগেশন মিটে গেলেই সবচেয়ে ভালো’ -বলেন তিনি।

স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আব্দুল লতিফ মোড়লকে গতকাল গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান মি. মোড়লের মেয়ে মেহনাজ রেজা মিম্মা।

তিনি বিবিসি বাংলাকে টেলিফোনে বলেন, “রাত আড়াইটার দিকে আমার আব্বুকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ ছিল, আমাদের ডুমুরিয়া থানার ওসি ছিল, আরও ২০/৩০ জনের মত মানুষ এসেছিল। দেয়াল টপকে তারা ঢোকে। তারা আমার রুমেও জোরে জোরে নক করে। আমি জানতে চাই ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন আমাকে বাজে-ভাবে বলা হয় কোথায় নিয়ে যাচ্ছি সেটা আপনার মায়ের কাছ থেকে জেনে নিয়েন”।

তিনি আরও বলেন, “আমাদের প্রতিমন্ত্রী মৎস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ছাগল বিতরণ করেছেন সেই ছাগল ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছে। সকালে ছাগল বিতরণ করছে, রাতেই মারা গেছে। আব্বু সেই খবরের লিংকটা শুধু শেয়ার করছে। এজন্য আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি শুধু এটুকুই জানি”।

সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো!

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • গণতন্ত্রের গোলকধাঁধা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD