রবিবার, মার্চ ১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

আ.লীগ নেতারাই পূজা মন্ডপে কোরআন রেখেছিল

অক্টোবর ২০, ২০২১
in Top Post, ব্লগ থেকে
Share on FacebookShare on Twitter

রুদ্র আহনাফ

বাংলাদেশের রাজনীতিতে প্রকৃত অর্থে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হল ইস্যু তৈরির কারখানা। ওদের কাজ হল শুধু নতুন নতুন ইস্যু তৈরি করা। দেশের শান্ত পরিবেশ তাদের ভাল লাগে না। দেশকে অশান্ত রাখতে তারা সব কিছু করতে পারে। বিরোধীদলকে ঘায়েল করতে তারা নিজ দলের নেতাকর্মীদেরকেও গুলি করে হত্যা করতে পারে। আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারে নিরপরাধ মানুষের বাড়িঘর।

দেশে এখন তেমন কোনো আন্দোলন-সংগ্রাম নেই। নেই অস্থিরতাও। রাজনৈতিক দলগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। রাজপথে সরকার বিরোধী কোনো মিটিং মিছিলও করছে না। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কিন্তু এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সারাদেশে একটা অশান্ত পরিবেশ তৈরি করেছে।

কুমিল্লায় পূজামন্ডপে দেবীর পায়ের কাছে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন শরীফ রেখেছিল আওয়ামী লীগের লোকজনই। এখানে বিএনপি-জামায়াত কিংবা অন্য কেউ কুরআন রাখেনি। হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক বলেছেন, ক্ষমতাসীন দলের লোকেরাই এখানে কুরআন রেখেছিল। কুমিল্লার স্থানীয় জনগণও এমনটা বলছে।

অপরদিকে, ঘটনার পর সেখানে গিয়েছিলেন গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী ও জনসংহতি আন্দোলনের সভাপতি জুনাইদ সাকি। তাদের কাছে হৃদয় সাহা নামে এক কিশোর বলেছে-সেদিন মধ্যরাতে পুলিশের একটি গাড়ি আসে সেখানে। কয়েকজন যুবককে পুলিশ কিছু একটা জিজ্ঞাসাবাদও করেছে। পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে। এরপর পুলিশের গাড়ি চলে যায়। কিছুক্ষণ পরই পুজামণ্ডপ এলাকার লাইট বন্ধ করে দেয়া হয়। তখনই আমরা বুঝতে পারছি এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে।

হৃদয় সাহা আরও বলেছেন, প্রভাবশালীরা এটার সাথে জড়িত। পুলিশ যুবকদেরকে আটক করেনি কেন? তারপর পুজামণ্ডপের লাইটগুলো বন্ধ করে দিয়েছিল কেন? ক্ষমতাসীন লোক ছাড়া এসব কেউ করেনি।

দেখা যাচ্ছে-গোবিন্দ চন্দ্র প্রমাণিক ও হৃদয় সাহার মধ্যে অনেক মিল আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন যে এই ঘটনা ঘটিয়েছে এতে সন্দেহের কোনো কারণ নাই। আওয়ামী লীগের চরিত্রই হল নিজেরা হত্যাযজ্ঞ ও নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি-জামায়াতের ঘাড়ে দোষ চাপানো।

সম্পর্কিত সংবাদ

Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫
Home Post

আমাদের শিক্ষাব্যবস্থায় নতুন ধারার প্রবর্তন অপরিহার্য

এপ্রিল ৩০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD