• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সাকা ‘যুদ্ধাপরাধী’ ছিলেন, হাসিনার প্রার্থী মাত্র ৬ ভোট পেল কেন?

মে ৬, ২০১৮
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সহকারী মহাসচিব পদে গত বছরের জুন মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসানকে প্রার্থী ঘোষণা করেছিল বাংলাদেশ। প্রার্থী ঘোষণার পর থেকে শনিবার ভোট গ্রহণের আগ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক দেশে দেশে গিয়ে ভোট ভিক্ষা করেছেন। এক্ষেত্রে তারা রাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয় করেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার প্রার্থীকে ভোট দিতে ১৮টি দেশের রাষ্ট্র প্রধানকে অনুরোধ করেছেন।

কিন্তু, শনিবার দেখা গেল ফলাফল সম্পূর্ণ বিপরীত। ১৮টি ভোটের মধ্যে বাংলাদেশের প্রার্থী পেয়েছেন মাত্র ৬টি। আর ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজাখাস্তান।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে মুসলমানদের সবচেয়ে বড় এই সংস্থাটির মহাসচিব পদে নির্বাচন হয়েছিল। ওই সময় এই পদে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছিল বাংলাদেশ।

তাকে প্রার্থী ঘোষণা করার পরই তখন তার বিরুদ্ধে আদা-জল খেয়ে মাঠে নামে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দলের নেতারা। আওয়ামী লীগ নেতারা বিভিন্ন দেশে গিয়ে প্রচার করে যে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী। ৭১ সালের তিনি অনেক নারীকে ধর্ষণ করেছেন। মানুষ হত্যা করেছেন। তার মতো লোককে ভোট দিলে ওআইসি’র ভাব মর্যাদা নষ্ট হবে। শেখ হাসিনা এবং তার দলের নেতাদের অপপ্রচারের কারণেই মূলত সালাউদ্দিন কাদের চৌধুরী পরাজিত হয়েছিলেন।

আসলে সালাউদ্দিন কাদের চৌধুরী মূখ্য বিষয় ছিল না। বিএনপির আমলে বাংলাদেশ যাতে ওআইসি’র মতো গুরুত্বপূর্ণ সংস্থার কোনো পদে যেতে না পারে সেটাই ছিল শেখ হাসিনা ও তার দলের নেতাদের টার্গেট।

শনিবার সংস্থাটির সহকারী মহাসচিব পদে প্রার্থী দিয়ে মাত্র ৬ ভোট পাওয়ায় এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হচ্ছে।

অনেকেই শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন তাই তাকে কেউ ভোট দেয়নি। আপনার প্রার্থীতো যুদ্ধাপরাধী না। তাকে ভোট দেয়নি কেন? খালেদা জিয়া কারাগারে। বিএনপি নেতারাও নেত্রীর মুক্তির আন্দোলন ও মামলা নিয়ে ব্যস্ত। আপনার প্রার্থীর বিরুদ্ধেতো কেউ অপপ্রচারও করেনি। তারপরও মাত্র ৬ ভোট পেল কেন?

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD