শনিবার, মে ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘নির্বাচনকালীন সরকারের আগে তফসিল কেউ মানবে না’

মে ২, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তির আগে একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা কোনো রাজনৈতিক দলই মেনে নেবে না।

আগামী অক্টোবরে একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, একজন নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ বুধবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

সকাল ১১টায় শেরে বাংলা নগরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। সেখানেই সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন মূল সংকট হচ্ছে, আমরা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার চাই। এই বিষয়টা রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া দরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এর একটা সুষ্ঠু সমাধান দরকার। অথচ সরকার সব সময় তা উপেক্ষা করেছে।

বিএনপির এই নেতা বলেন, আজকে যদি বিএনপি নির্বাচন করে, বিরোধী দল নির্বাচন করে তাহলে তাদের (সরকার) ভরাডুবি হবে। সে কারণে আজকে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য একতরফা একটা নির্বাচন কমিশন গঠন করেছে। সেই নির্বাচন কমিশনকে দিয়ে তারা একটা নির্বাচন করতে চাইছে যা কখনোই দেশের জনগণের কাছে গ্রহণ যোগ্য হবে না।

বর্তমান সরকারকে হটাতে ‘আন্দোলন’ এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

২৫টি আসনে সীমানা নির্ধারণের প্রসঙ্গ মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি যে, সীমানা নির্ধারণীর ক্ষেত্রে সরকার যা নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন তাই করছে।’

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন বিএনপিকে র‌্যালি করতে পুলিশ অনুমতি না দেওয়ায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD