শনিবার, মে ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মে দিবসে কোনো কর্মসূচীরই অনুমতি পায়নি বিএনপি

মে ১, ২০১৮
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

মহান মে দিবস উপলক্ষে বিএনপিকে সমাবেশ কিংবা শোভাযাত্রা কোনোটারই অনুমতি দেয়নি পুলিশ। প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। এ নিয়ে দলটির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিল। কিন্তু অনুমতি মেলেনি। পরবর্তীতে সমাবেশের পরিবর্তে শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয় দলটি। শেষ পর্যন্ত সেটিরও অনুমতি দেয়নি পুলিশ।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন গণমাধ্যমকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা প্রথমে সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের অনুমতি দেয়নি। এরপর আমরা শোভাযাত্রা বের করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করি। কিন্তু দুঃখের বিষয়- এমন এক দেশে বাস করি আন্তর্জাতিক শ্রমিক দিবসে শোভাযাত্রা করারও অনুমতি দেওয়া হয়নি।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা শোভাযাত্রাও বের করতে পারব না। খবর শীর্ষনিউজের।

উল্লেখ্য, গত ২৩ মার্চ স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্মান গবেষণা প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং দেশটিতে বর্তমানে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না। বিশ্বের ১২৯ টি দেশের গণতন্ত্র, বাজার অর্থনীতি এবং সুশাসনের অবস্থা নিয়ে এক সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান তাদের রিপোর্টে এই মন্তব্য করে। রিপোর্টে বলা হয়েছে, বহু বছর ধরেই বাংলাদেশে গণতন্ত্রকে ক্ষুন্ন করা হচ্ছে। ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণেই এটা ঘটেছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD