• যোগাযোগ
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদার অবস্থা ‘প্রচণ্ড খারাপ’, দেখা পাননি পরিবারের সদস্যরাও

এপ্রিল ২০, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও দেখা করতে পারেননি। খালেদা জিয়ার অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেয়নি বলে প্রথম আলোকে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান তাঁর বোন সেলিনা ইসলাম, ভাইয়ের ছেলে অভিক এস্কান্দার, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুসহ কয়েকজন। দেখা করার জন্য তাঁরা আগেই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে তাঁর পরিবারের সদস্য এবং দলের নেতা–কর্মীরা খুবই উদ্বিগ্ন। কারাফটক থেকে ফিরে আসার পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের বলেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দোতলার কক্ষ থেকে নিচে নামতে পারছেন না। তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে।

ফখরুল বলেন, গতকাল বৃহস্পতিবার তিনি ও আরও দুজন নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ দুবার তাঁদের অনুমতি থাকার পরও দেখা করতে দেয়নি।

গত ৮ ফেব্রুয়ারি থেকে বিএনপির চেয়ারপারসন কারাগারে আছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে তাঁকে ওই কারাগারে রাখা হয়েছে।

বিএনপি বারবার অসুস্থতার কথা বললেও সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি সচিবালয়ে বলেছেন, খালেদা জিয়া ঠিক আছেন। তিনি বিএনপিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান।

তথ্যসূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD