শনিবার, মার্চ ৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘আ.লীগ ২০টির বেশি আসন পাবে না’

এপ্রিল ১, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নিরপেক্ষ ভোট হলে আওয়ামী লীগ সারা দেশে ২০টির বেশি আসন পাবে না। আর যদি ২০১৪ সালের মতো ক্ষমতা যায়, তাহলে পাঁচ মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রধান কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া চুরি করে নাই। রাজনৈতিক কারণে খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের অসুবিধা। তাই তাঁকে জেলে রাখা হয়েছে। আমি যদি হাকিম হইতাম তবে খালেদা জিয়াকে যে মুহূর্তে জেলে নেওয়া হয়েছে, সেই মুহূর্তেই তাঁকে ডিভিশন দিতাম। তিনি জিয়াউর রহমানের স্ত্রী, একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি কেন ডিভিশন পাবেন না, তাঁর জন্য কেন ডিভিশন চাইতে হবে। তিনি যত দিন বেঁচে থাকবেন, জেলে থাকলে ডিভিশন পাবেন, বাইরে থাকলে সম্মান পাবেন।’

সখীপুরের বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আফাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, টাঙ্গাইল জেলা সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD