রবিবার, জুন ৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদার কী হয়েছে জানেন না আইনজীবীরা

মার্চ ২৮, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অসুস্থতার কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বুধবার (২৮ মার্চ) আদালতে হাজির করা হয়নি। এই অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। খালেদা জিয়ার কী হয়েছে, রাষ্ট্রপক্ষের তরফ থেকে তার কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (২৮ মার্চ) দুপুরে সাংবাদিকদের সানাউল্লাহ মিয়া বলেন, ‘আজ খালেদা জিয়াকে আদালতে নিয়ে আসা হয়নি। মামলার কাস্টডি অফিস থেকে জেনেছি খালেদা জিয়া কারাগারে অসুস্থ। আমরা খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত। তিনি কী রোগে ভুগছেন সেব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আমাদের আবেদনের প্রেক্ষিতে মামলার জামিন ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।’

গত ১৩ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৮ মার্চ কারাগার থেকে বিশেষ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন বকশী বাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ ৫ নম্বর আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD