• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বিএনপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে

মার্চ ২৩, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। খালেদা জিয়াকে বন্দী করে সরকার যে এক ভয়ানক ফন্দী আঁটছে সেটা এখন দেশের মানুষের কাছে সুস্পষ্ট হয়ে উঠছে। এখন আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি। আমরা সেটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী আদায় করবো। আজ সকালে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় রিজভী আরো বলেন, খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি বেগম জিয়ার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সরকার তাকে বাহিরে রেখে ভোটের যে ষড়যন্ত্র করছে তা কখনও সফল হবে না।

খালেদা জিয়ার মামলার বিষয়ে রিজভী আহমেদ বলেন, সরকার ষড়যন্ত্রের মাধ্যমে সাজা দিয়ে বেগম খালেদা জিয়া বন্দী করার পর এখন তার জামিন বিলম্ব করতে ওকালত নামায় স্বাক্ষর নিতে বাধা দিচ্ছে। বিএনপি চেয়ারপারসনকে জেলে বন্দী করার পর তাকে আরও চারটি মিথ্যা, সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অনেকবার চেষ্টা করেও আইনজীবরা ওকালতনামায় বেগম খালেদা জিয়ার স্বাক্ষর নিতে পারেন নি কারা কর্তৃপক্ষের অসহযোগিতায়। গত কয়েক দিনে বেশ কয়েকটি মামলার ওকালতনামায় বেগম খালেদা জিয়ার সই নিতে গিয়ে কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে আইনজীবীরা ফিরে এসেছেন। এ জন্য এসব মামলায় আইনি পদক্ষেপ নেয়া যাচ্ছে না।

রিজভী বলেন, সরকার বেগম খালেদা জিয়ার মামলায় একের পর এক হস্তক্ষেপ করে যে নোংরা খেলা তারা খেলছে, তা দেখে গোটা জাতি শুধু বিস্মিত নয় ঘৃনায় ধিক্কার জানাচ্ছে। খালেদা জিয়ার মামলায় পরামর্শক হিসেবে ব্রিটিশ আইনজীবী নিয়োগ দেয়ায় আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে বিএনপির এই নেতা বলেন, লর্ড কার্লাইল একজন ব্রিটিশ আইনজীবী। তিনি যে কোনো মামলায় লড়তে পারেন। একজন আইনজীবী যদি মনে করেন একটি যুক্তি সংগত মামলায় তিনি লড়বেন, তাহলে তিনি যেই হোক না কেন লড়তে পারেন। এখানে বিতর্ক সৃষ্টি করার কি আছে। বিতর্ক সৃষ্টি হল আওয়ামী লীগের চিরাচরিত স্বভাব ধর্ম। যে কোন কাজে বিতর্ক তৈরী করেন তারা। আপনারা কি করেছেন ১৯৯৫-৯৬ ও ১৯৮৬ সালে। এগুলো কি মানুষ ভুলে গেছে। মানুষ ভুলে যায়নি। সেগুলো তাকিয়ে দেখে অন্যের দিকে অভিযোগের অঙ্গুল তুলবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড় এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ ও আমিনুল ইসলাম প্রমুখ।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD