• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সুপ্রিমকোর্ট বারে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ বিজয়

মার্চ ২৩, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনে বিএনপিপন্থীদের নীল প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগসমর্থিত সাদা প্যানেল একটি সহসম্পাদকসহ চারটি পদে জয়লাভ করেছে।

সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ২৩৬৯ ভোট পেয়ে আবারও বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৩১৫টি। তাদের ভোট ব্যবধান ছিল ৫৪টি। এবারের নির্বাচনে ৬ হাজার ১৫২ ভোটারের মধ্যে ৪ হাজার ৮৬৫ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠবারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের অ্যাডভোকেট এসকে মো. মোরসেদ।

বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সহসভাপতি ড. মো. গোলাম রহমান ভুইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহসম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্যপদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহেদী হাসান বিজয়ী হয়েছেন।

অন্যদিকে সাদা প্যানেল থেকে সহসম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা ও শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের দুদিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি নির্বাচন পরিচালনা করেন। শুক্রবার সকালে নির্বাচনের ফল ঘোষণা করেন তিনি।

নির্বাচনে সভাপতি সম্পাদকসহ ১৪টি পদে মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নির্দলীয় হলেও বরাবরের মতো এবারো সরকার ও বিএনপি-জামায়াত সমর্থিত দুটি আলাদা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়া আরও পাঁচজন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD