• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রিমান্ড নির্যাতনে ছাত্রদল নেতার মৃত্যু: রোববার সারাদেশে বিক্ষোভ

মার্চ ১৫, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

মানববন্ধন থেকে আটকের পর তিন দিনের রিমান্ড শেষে কারাগারে জাকির হোসেন মিলনের মৃত্যুর প্রতিবাদে রোববার সারা দেশে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এ ছাড়া মিলনের রূহের মাগফিরাত কামনায় বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুমা দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

বুধবার নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় তিনি অভিযোগ করেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে।

এর প্রতিবাদে আগামী ১৮ মার্চ রোববার ঢাকা মহানগরের থানায় থানায়, সারা দেশে জেলা ও মহানগরে বিএনপি নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবে এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন রিজভী।

উল্লেখ্য, রিমান্ড শেষে কারাগারে নেয়ার পর গত সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন।

এর পর মাসুদ নামে এক কারারক্ষী ছাত্রদল নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ওই দিন সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন।

এর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পুলিশি নির্যাতনে গুরুতর আহতাবস্থায় চিকিৎসার অভাবে ছাত্রদল নেতা মিলন অকালে মারা যান।

ফখরুল জানান, মিলনকে গত ৬ মার্চ গ্রেফতার করে পুলিশ। পর দিন আদালতে হাজির করে রমনা থানা পুলিশ তাকে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার থেকে মিলনকে রমনা থানায় রিমান্ডে নেয়া হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে রিমান্ডে নেয়া হয়। টানা তিন দিন রিমান্ডে থাকার পর সোমবার ভোরে কারাগারে তার মর্মান্তিক মৃত্যু হয়।

ছাত্রদল মিলনের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার বাহাউদ্দিন মুন্সিকান্দি গ্রামে। গাজীপুরের টঙ্গি এলাকায় তিনি স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD