• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি

মার্চ ১০, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে উপাধি দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে তাকে এ উপাধি দেয়া হয়। এ সময় উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগান দিয়ে তার এ উপাধিতে সমর্থন জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। এ জন্য তাকে আজ ‘মাদার অব ডেমোক্রেসি’ (গণতন্ত্রের জননী) উপাধি দেয়া হলো।’

নিষেধাজ্ঞা ও নানা বাধা উপেক্ষা করে শনিবার বেলা ৩টা থেকে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এই জনসভা শুরু হয়।

এর আগে দুপুর ১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশ শুরু পরপরই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের ঢল নামে বিএনপির এই সমাবেশে।

সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মির্জা ফখরুল বলেন, সরকার জনগণকে ভয় পায়। এ জন্যই পুলিশ দিয়ে বিএনপির সমাবেশে বাধা দেয়া হচ্ছে, ১৪৪ ধারা জারি করা হচ্ছে।

প্রসঙ্গত, কেন্দ্র ঘোষিত এই সমাবেশ খুলনা হাদিস পার্কে আয়োজনের কথা ছিল। পরে সেখানে আওয়ামী মহিলা লীগ পাল্টা সমাবেশের ডাক দিলে প্রশাসনের পক্ষ থেকে সেখানে ১৪৪ জারি করা হয়।

পরে বিএনপি সার্কিট হাউজে করতে চাইলেও অনুমতি মেলেনি। সর্বশেষ দলীয় কার্যালয়ের সামনে করতে চাইলে সেখানেও বাধা দেয়া হয়। তবে সেই বাধা উপেক্ষা করেই বিএনপি সমাবেশ সফল করে।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD