বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

গয়েশ্বর চন্দ্র রায় আটক

জানুয়ারি ৩০, ২০১৮
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে গেছে দলটি অভিযোগ করেছে। আজ মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে থেকে তাঁকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আটক করে বলে জানা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে অংশ নেন গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠক শেষে বের হওয়ার পর গুলশান এলাকা থেকেই আটক করা হয় তাঁকে।

রিজভী জানান, এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

এ ব্যাপারে গুলশান থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছু শোনেননি।

এছাড়া ডিবির নিয়ন্ত্রণকক্ষে ফোন দিলে কেউ কিছু জানাননি।

রাত সোয়া ১১টার পরে ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনায় আমাদের অভিযান চলছে।’ তবে তিনি গয়েশ্বর রায়কে আটকের ব্যাপারে কিছু বলেননি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কদম ফোয়ারার মোড়ে প্রিজনভ্যানে হামলা চালিয়ে বিএনপির কর্মীদের বিরুদ্ধে দুজনকে ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা জানায় পুলিশ। বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

মারুফ হোসেন বলেন, ‘মিছিল থেকে হঠাৎই পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের রাইফেল ভেঙে ফেলে। সে সময় প্রিজনভ্যান থেকে দুজনকে ছিনিয়ে নেয় বিএনপির কর্মীরা।‘ এ ঘটনায় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল আজিমসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন বলেও জানান তিনি।

আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্কে হাজিরা দিতে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সূত্র: এনটিভি

সম্পর্কিত সংবাদ

Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬
Home Post

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD