• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বিএনপি জোটে যোগ দিচ্ছেন মুফতি ইজহার

জানুয়ারি ২৮, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে নতুন শরিক দল হিসেবে যোগ দিতে যাচ্ছে নেজামে ইসলাম পার্টি। দলটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে শনিবার রাতে জোট নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তিনি। সাক্ষাৎ শেষে রাত পৌনে একটার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন মুফতি ইজহার।

রবিবার (২৮ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠেয় জোটের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

নেজামে ইসলাম পার্টি একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। দলটির একটি অংশ মাওলানা আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটে আছে। তিনি দলটির ওই অংশের চেয়ারম্যান। মুফতি ইজহার চার দলীয় জোটের সময় ইসলামী ঐক্যজোটের অন্যতম নেতা ছিলেন। পরে ইসলামী ঐক্যজোট ভেঙে গেলে তিনিও ঐক্যজোটের একটি অংশের চেয়ারম্যান হিসেবে নিজেকে দাবি করেন। যদিও এই ব্যানারে কাজ না করে তিনি নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান হিসেবেই রাজনৈতিক পরিচয় সামনে আনেন।

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয় নেজামে ইসলাম পার্টির। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মুফতি ইজহার। এসময় তার সঙ্গে নেজামে ইসলাম পার্টির ১৬ জন নেতা উপস্থিত ছিলেন।

প্রায় আধা ঘণ্টার বেশি বৈঠকে মির্জা ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আলেম-ওলামাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংবিধানে আল্লাহ’র নাম যুক্ত করাসহ মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়নে জিয়াউর রহমান যে অবদান রেখেছেন, সেসব বিষয় তুলে ধরে আলেমদের সঙ্গে, ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে বিএনপির সম্পর্কের কথা তুলে ধরেন মির্জা ফখরুল।

সূত্র জানায়, নেজামে ইসলাম পার্টিকে খালেদা জিয়ার নির্দেশে মির্জা ফখরুল আমন্ত্রণ জানান। মুফতি ইজহারের ভাষ্য, ‘আমাদের আমন্ত্রণ করে সাদরে গ্রহণ করেছেন বেগম খালেদা জিয়া।’

মুফতি ইজহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ম্যাডামের সঙ্গে কথা বলেছি। আমরা আগামী নির্বাচনে একসঙ্গে কাজ করবো।’

তিনি জানান, দেশের আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ করতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন তিনি।

মুফতি ইজহার বলেন, ‘পরিস্থিতি যাই হোক, আমরা একতাবদ্ধভাবে কাজ করবো।’

বৈঠকে নেজামে ইসলাম পার্টির আরও অংশ নেন— মহাসচিব মাওলানা আবদুল মালেক আতহারী, সহসভাপতি আলহাজ আবদুর রহমান চৌধুরী, যুগ্মমহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, সহসাংগঠনিক সম্পাদক মুফতি দ্বীনে আলম হারুনী,কেন্দ্রীয় সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ জানুয়ারি বিএনপির সঙ্গ ত্যাগ করে মাওলানা আবদুল লতিফ নেজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট। যদিও গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে সেদিনই ওই জোটের সিনিয়র আরেক নেতা মাওলানা আবদুর রকিবকে চেয়ারম্যান করে ইসলামী ঐক্যজোট গঠিত হয়। প্রসঙ্গত, ইসলামী ঐক্যজোট বর্তমানে পাঁচ ভাগে বিভক্ত ।

২০ দলীয় জোটের বৈঠক রবিবার রাতে

২৮ জানুয়ারি রবিবার রাত আটটায় ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক হবে। জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে ২৭ জানুয়ারি শনিবার রাতে। এই সভায় রায়কে কেন্দ্র করে কঠোর আন্দোলনে না যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD