• যোগাযোগ
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

তাবিথই পেলেন বিএনপির মনোনয়ন

জানুয়ারি ১৫, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকেই মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (১৫ জানুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বসম্মতভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

তাবিথ আউয়াল ২০১৫ সালে ঢাকা উত্তরের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হয়েছিলেন। ভোট গ্রহণের একপর্যায়ে তিনি অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নির্বাচন বর্জনের আগ পর্যন্ত তাবিথ আউয়াল তিন লাখের বেশি ভোট পেয়েছিলেন। তার পিতা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

উল্লেখ্য, ডিএনসিসি’র মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর উপ-নির্বাচনের প্রসঙ্গটি সামনে চলে আসে। তখন থেকে তাবিথ আউয়াল দলের ভেতরে মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন।

সোমবার রাত সাড়ে ৯টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। গঠনতান্ত্রিকভাবে স্থায়ী কমিটি বিএনপিতে মনোনয়ন বোর্ডের কাজ করে থাকে।

খালেদা জিয়া ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু ও সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানও পদাধিকার বলে বৈঠকে ছিলেন।

রাত দশটার দিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের সহ-প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদকে দিয়ে সাক্ষাৎকার শুরু করেন খালেদা। এরপর ক্রমান্বয়ে আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়ালসহ অন্যরা সাক্ষাৎকার দেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD